আন্তর্জাতিক

আদালতে স্ত্রীকে গলা কেটে হত্যা!

সান নিউজ ডেস্ক: চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী থাকলো ভারতের কর্ণাটকের একটি আদালত। সেখানে সবার সামনে স্ত্রীর গলা কেটে খুন করলেন স্বামী। শনিবার (১৩ আগস্ট) এ ঘটনাটি ঘটে।

আরও পড়ুন: টুঙ্গিপাড়া পৌঁছেছেন প্রধানমন্ত্রী

রোববার (১৪ আগস্ট) ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি’র এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

কর্ণাটক পুলিশ জানিয়েছে, ৩২ বছর বয়সী শিবকুমার ও ২৮ বছরের চিত্রার বিবাহবিচ্ছেদের মামলা চলছিল। দু’পক্ষের আইনজীবীর সাক্ষ্যগ্রহণ শেষে মামলার পরবর্তী দিন ধার্য করেন বিচারক। আর ঠিক সেই সময়ই এই ঘটনা ঘটে।

শুনানির পর আদালতের শৌচালয়ে গিয়েছিলেন চিত্রা। সেই সময় তার পিছু নেন শিবকুমার। হঠাৎ পকেট থেকে ছুরি বের করে সোজা কোপ বসান স্ত্রীর গলায়। চিত্রার আর্ত চিৎকারে দৌড়ে যান সবাই। এমনকী ওই যুবক নিজের শিশুর দিকেও এগিয়েছিল। কিন্তু সেখানে উপস্থিত লোকজনদের বাধায় সুরক্ষিত থাকে শিশুটি।

আরও পড়ুন: রাজধানীতে পলিথিন কারখানায় অগ্নিকাণ্ড

রক্তাক্ত অবস্থায় চিত্রাকে অ্যাম্বুল্যান্সে করে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। কিন্তু চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকেরা জানান, চিত্রার উভয় ধমনী কেটে গিয়েছিল।

জানা গিয়েছে, বছর সাতেক আগে বিয়ে হয় ওই দম্পতির। শনিবার শুনানিতে আদালত পুরো পরিস্থিতি বিবেচনা করে তাঁদের বিবাহবিচ্ছেদের আবেদন প্রত্যাহার করার পরামর্শ দেয়।

ঘটনাস্থল থেকে শিবকুমারকে আটক করে পুলিশ। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় মামলা রুজু হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

প্রকাশ্যে বৃদ্ধের বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মধু মিয়া (৬২) নামে এক ভ্রাম্যমাণ ফল...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

জনগণের শান্তি না থাকলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির

দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তায় শান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা