প্রতীকী ছবি
আন্তর্জাতিক

ইসরায়েলি হামলায় সিরিয়ার ৩ সৈন্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় সিরিয়ার ৩ সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩ জন। রোববার (১৪ আগস্ট) সিরিয়ায় ‘একাধিক’ ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় সিরীয় সৈন্যদের হতাহতের এই ঘটনা ঘটে।

আরও পড়ুন: দেশে তিন কারণে ‌‘ডিসঅ্যাপেয়ার’ হয়

সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম সানার বরাত দিয়ে এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার জানায়, স্থানীয় সময় রোববার রাত ৮টা ৫০ মিনিটে রাজধানী দামেস্কের নিকটবর্তী গ্রামাঞ্চলে এবং উপকূলীয় প্রদেশ টারটাউসের বেশ ‘কিছু লক্ষ্যবস্তুর’ ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলার এই ঘটনা ঘটে।

অন্যদিকে, মধ্যপ্রাচ্যের এই দেশটির নাম প্রকাশে অনিচ্ছুক একটি সামরিক সূত্রের বরাত দিয়ে সানা জানিয়েছে, সিরিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী ‘আগ্রাসন’ মোকাবিলা করেছে এবং কিছু ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। আগ্রাসনের ফলে তিন সৈন্যের মৃত্যু হয়েছে। এছাড়া আরও তিনজন আহত হয়েছেন।

আরও পড়ুন: মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দূর্ঘটনায় ২

প্রতিবেদনে আরও বলা হয়, লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ-পূর্ব দিক থেকে দামেস্কে এই হামলা চালানো হয়েছে। অন্যদিকে টারটাউসে হামলা করা হয় ভূমধ্যসাগর থেকে। মৃত্যু ছাড়াও, হামলার কারণে কিছু ‘বস্তুগত ক্ষতি হয়েছে’ বলে সামরিক সূত্রটি জানিয়েছে।

মূলত ২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল এই দেশটির অভ্যন্তরে শত শত বিমান হামলা চালিয়েছে। সরকারি অবস্থানের পাশাপাশি মিত্র ইরান-সমর্থিত বাহিনী এবং হিজবুল্লাহ যোদ্ধাদের লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে।

আরও পড়ুন: সেই শিক্ষিকার মৃত্যু রহস্যজনক

অবশ্য সিরিয়ায় এই হামলার বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনী কোনো মন্তব্য করতে রাজি হয়নি। ইসরায়েল অবশ্য খুব কমই সিরিয়ায় এই ধরনের অভিযানের বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করে থাকে।

যুক্তরাজ্য-ভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস রোববারের এই হামলার বিষয়ে জানিয়েছে, টারটাউস প্রদেশে একটি বিমান প্রতিরক্ষা ঘাঁটি লক্ষ্য করে ইসরায়েল হামলা চালিয়েছে। ওই ঘাঁটিতে ইরান-সমর্থিত গোষ্ঠীগুলো সক্রিয় রয়েছে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা