মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনা নিহত
আন্তর্জাতিক

মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিম আফ্রিকান দেশ মালির সাহেল অঞ্চলে সন্দেহভাজন উগ্রবাদী হামলায় সামরিক বাহিনীর ৪২ সেনা নিহত হয়েছে। সন্ত্রাসীরা ড্রোন ও কামান ব্যবহার করে এ হামলা চালায়।

আরও পড়ুন : তথ্য না চাওয়ার কারণ জানতে চান হাইকোর্ট

বুধবার (১০ আগস্ট) এ প্রাণহানির জন্যে ইসলামিক স্টেট গ্রেটার সাহারাকে (আইএসজিএস) দায়ী করে এ খবর জানিয়েছে কর্তৃপক্ষ।

আফ্রিকান দেশটিতে দশকব্যাপী চলা সহিংসতার মধ্যে সাহেল অঞ্চলে এটি সবচেয়ে ভয়াবহ রক্তপাতের ঘটনা। মালির উত্তরাঞ্চলে শুরু হওয়া এ সহিংসতা মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চল ছাড়িয়ে বর্তমানে প্রতিবেশী বুরকিনা ফাসো ও নাইজারেও ছড়িয়ে পড়েছে।

রোববার (৭ আগস্ট) সর্বশেষ এই সহিংসতা ঘটে তেসিত শহরে যেখানে তিনটি দেশের সীমান্ত রয়েছে। সোমবার (৮ আগস্ট) সেনাবাহিনী ১৭ সৈন্য এবং চার বেসামরিক নাগরিকের প্রাণহানির কথা জানায়।

একইসাথে এ প্রাণহানির জন্যে ইসলামিক স্টেট গ্রেটার সাহারাকে (আইএসজিএস) দায়ী করে কর্তৃপক্ষ। আইএস সন্ত্রাসীরা এ সময়ে ড্রোন ও কামান ব্যবহার করে।

আরও পড়ুন : ঢাকা-দিল্লি প্রতিরক্ষা সংলাপ বৃহস্পতিবার

প্রসঙ্গত, ২০১৯ সালের শেষে ও ২০২০ সালের প্রথম দিকে উগ্রবাদীদের হামলায় মালির সেনাবাহিনীতে বড়ো ধরনের ক্ষয়ক্ষতি হয়। দেশটিতে গত এক দশকের সহিংসতায় শত শত সৈন্য প্রাণ হারায়। সূত্র : বাসস।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা