আন্তর্জাতিক

মার্কিন সামরিক প্লেন বিধ্বস্ত হয়ে নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় কমপক্ষে ৪ জন নিহত হয়েছেন।

আরও পড়ুন: বিকেলে বাজেট পেশ

স্থানীয় সময় বুধবার (৮ জুন) বিকেলে রাজ্যের দক্ষিণাঞ্চলীয় অ্যারিজোনার সীমান্তবর্তী ইম্পেরিয়াল কাউন্টিতে প্লেন বিধ্বস্ত হয়।

মার্কিন সংবাদমাধ্যম ফক্সনিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বিধ্বস্ত এই সামরিক বিমানটি একটি এমভি-২২বি অসপ্রে এয়ারক্রাফট। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর থার্ড মেরিন এয়ারক্রাফট উইং এই বিমানটি পরিচালনা করে থাকে। থার্ড মেরিন এয়ারক্রাফট উইংয়ের মুখপাত্র কর্পোরাল সারাহ মার্শাল এই তথ্য জানিয়েছেন। বিধ্বস্ত এই বিমানে কোনো পারমাণবিক পদার্থ ছিল না বলেও জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: এবার ডলারের দাম কমলো

বার্তাসংস্থা এএফপি বলছে, এমভি-২২বি অসপ্রে এয়ারক্রাফট হচ্ছে এমন একটি বিমান যেটি তথাকথিত ‘খাড়াভাবে টেকঅফ ও অবতরণ’ করতে পারে। সামরিক এই বিমানটি ঘূর্ণনশীল ডানা রয়েছে যার মাধ্যমে এটিকে হেলিকপ্টারের মতো ওপরের দিকে উড্ডয়ন বা পরিচালনা করা যেতে পারে। আবার একইসঙ্গে এটি গতানুগতিক বিমানের মতো উড়তে পারে।

এই ধরনের বিমান ব্যবহার করতে গিয়ে মার্কিন সামরিক বাহিনী বেশ কয়েকটি দুর্ঘটনার শিকার হয়েছে। যার মধ্যে গত মার্চ মাসে নরওয়েতে একটি দুর্ঘটনা ছিল অন্যতম। সেসময় এই ধরনের বিমান বিধ্বস্ত হয়ে চার মার্কিন মেরিন সেনা নিহত হয়।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা