দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন (ছবি: সংগৃহীত)
আন্তর্জাতিক

প্রথমবার করোনায় মৃত্যুর খবর দিল উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক: উত্তর কোরিয়া করোনা মহামারির প্রায় আড়াই বছরেও তাদের দেশে সংক্রমণের কথা স্বীকার করেনি। করোনার শুরু থেকেই দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন বিষয়টি এড়িয়ে গেছেন।

এবার দেশটিতে করোনা সংক্রমণ ছড়ানোর বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। এছাড়া এরইমধ্যে করোনায় আক্রান্ত হয়ে প্রথম কোনো নাগরিকের মৃত্যুর খবরও দিয়েছে তারা।

শুক্রবার (১৩ মে) এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

জানা যায়, উত্তর কোরিয়ায় লাখ লাখ মানুষের মধ্যে করোনার উপসর্গ দেখা দিয়েছে। জ্বরে আক্রান্ত পৌনে দুই লাখেরও বেশি মানুষকে আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। উপসর্গ আছে প্রায় সাড়ে তিন লাখ মানুষের মধ্যে। শুক্রবার দেশটিতে ৬ ব্যক্তির জ্বরে মৃত্যু হয়েছে। এ ছয় জনের মধ্যে এক জনের শরীরে ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হয়।

আরও পড়ুন: বিশ্বে করোনা শনাক্ত ৫২ কোটি ছুঁইছুঁই

দেশটির রাজধানী পিয়ংইয়ং ছাড়া অন্যান্য অঞ্চলগুলোতেও করোনার সংক্রমণ ছড়াচ্ছে। তবে কত সংখ্যক মানুষ এ পর্যন্ত শনাক্ত হয়েছে, তার কোনো সুনির্দিষ্ট তথ্য দেয়নি কিম প্রশাসন।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কারখানা বন্ধ, ২০টিতে ছুটি 

শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কা...

গোপালগঞ্জে থানা, গ্রামীণ ব্যাংক ও বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগ

গোপালগঞ্জের মুকসুদপুর থানা ও গ্রামীণ ব্যাংকে আগুন...

টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ ১২ মামলার আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ মো. শরীফ...

মুন্সীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, রেস্টুরেন্টকে জরিমানা

মুন্সীগঞ্জ পৌরসভার বাগমামুদালি পাড়া এলাকায় অস্বাস্...

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষিপ্ত হবে

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎ...

প্রথমবার ভারত সফরে যাচ্ছেন নেপালের প্রধানমন্ত্রী

নেপালের নতুন রাজনৈতিক বাস্তবতায় গুরুত্বপূর্ণ এক কূটনৈতিক অধ্যায়ের সূচনা হতে য...

৭১ ও ২৪-এ সশস্ত্র বাহিনীর ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে : প্রধানমন্ত্রী

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন,...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা