ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন দের লিয়েন
আন্তর্জাতিক

রাশিয়া বিশ্ব ব্যবস্থার জন্য সরাসরি হুমকি

সান নিউজ ডেস্ক: ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন দের লিয়েন বলেছেন, ইউক্রেনে চালানো ‘নৃশংস’ যুদ্ধের কারণে রাশিয়া ‘বিশ্ব ব্যবস্থার সরাসরি সবচেয়ে বড় হুমকি’।

আরও পড়ুন: বিশ্বে একদিনে করোনায় আক্রান্ত ৫ লাখ

বৃহস্পতিবার (১২ মে) জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে আলাপের পর তিনি এ কথা বলেন। বিবিসির এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

এ সময় তিনি মস্কোর সঙ্গে ‘বেইজিংয়ের উদ্বেগজনক চুক্তির’ কথাও উল্লেখ করেন।

ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেলও জাপানের রাজধানীতে হওয়া সম্মেলনে অংশ নিয়েছেন।

এদিকে জাপানের প্রধানমন্ত্রী বলেন, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুধু ইউরোপের বিষয় নয়, কিন্তু এটি এশিয়াসহ আন্তর্জাতিক শৃঙ্খলার মূলকে নাড়িয়ে দিয়েছে। এটি কোনোভাবে সহ্য করা ঠিক হবে না।

আরও পড়ুন: সয়াবিন ১১০ টাকায় বিক্রি করবে টিসিবি

প্রসঙ্গত, গত ১৭ ফেব্রুয়ারি থেকে পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। ২১ ফেব্রুয়ারি বিদ্রোহীদের দুই রাষ্ট্র ‘দোনেৎস্ক পিপলস রিপাবলিক’ ও ‘লুহানস্ক পিপলস রিপাবলিক’কে স্বীকৃতি দিয়ে শান্তি রক্ষায় ওই অঞ্চলে সেনাবাহিনী পাঠায় রাশিয়া।

পরে ২৪ ফেব্রুয়ারি রুশপন্থী বিদ্রোহীদের সহায়তার লক্ষ্যে মস্কো স্থল, নৌ ও বিমান বাহিনীকে ইউক্রেনে পূর্ণমাত্রার অভিযানের নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তারপর থেকে এখন পর্যন্ত সংঘাত অব্যাহত রয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

পুলিশের ব্যারিকেডে উঠে রাহুল গান্ধীর হুশিয়ারি

ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি...

প্রধান শিক্ষক নিয়োগে আইনি বাধা আপাতত নেই

এমপিওভুক্ত হাইস্কুলে প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্র...

বিমানের বহরে যুক্ত হবে ১০ এয়ারবাস, চুক্তি কাল

বাংলাদেশের এভিয়েশন খাতের সম্প্রসারণ এবং বিমান বাং...

গাজার পুরো জনগোষ্ঠীই ইসরায়েলের ‘প্রকৃত শত্রু’: মোশে ফেইগলিন

ফিলিস্তিনের গাজা উপত্যকার শিশুসহ সমগ্র জনগোষ্ঠীকে সরাসরি দেশের ‘আসল শত্...

পেছাল সোহেল রানাসহ ৮ আসামির যুক্তিতর্ক

সাভারে ধসে পড়া রানা প্লাজা নির্মাণে দুর্নীতির অভিয...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা