আন্তর্জাতিক

৩ দেশের দূতাবাস বন্ধ করে দিল রাশিয়া

সান নিউজ ডেস্ক: একসঙ্গে তিন দেশের দূতাবাস বন্ধ করে দিল রাশিয়া। আল জাজিরার এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

আরও পড়ুন: পুতিনকে কুমিরের সঙ্গে তুলনা

বলা হয়েছে, রাশিয়ার দূতাবাস বন্ধ করে দেওয়া ও রাশিয়ান দূতকে বহিস্কার করার পাল্টা জবাব হিসেবে বাল্টিক অঞ্চলের তিন দেশ লাটভিয়া, লিথুনিয়া এবং এস্তোনিয়ার দূতাবাস বন্ধ করে দিয়েছে রাশিয়া।

এই তিন দেশের দূতাবাস বন্ধ করার পর সেখানে থাকা সকল কর্মকর্তা ও কর্মচারীদের রাশিয়ার ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, সেন্ট পিটার্সবার্গ ও পেসকোভে অবস্থিত লাটভিয়ার দূতাবাস। সেন্ট পিটার্সবার্গ ও পেসকোভে থাকা এস্তোনিয়ার দূতাবাস এবং সেন্ট পিটার্সবার্গে থাকা লিথুনিয়ার দূতাবাস বন্ধ করে দিয়েছে রাশিয়ার সরকার।

আরও পড়ুন: মারিউপোলে বিজয় ঘোষণা

এপ্রিলের শুরুতে লাটভিয়া এবং এস্তোনিয়া তাদের দেশে থাকা রাশিয়ার দূতাবাস বন্ধ করে দেওয়ার ঘোষণা দেয়। অন্যদিকে লিথুনিয়া তাদের দেশে থাকা রুশ দূতাবাসকে অনতিবিলম্বে রাশিয়া ছাড়ার নির্দেশ দেয়।

আর এ তিনটি দেশের এমন উদ্যোগের কারণে পাল্টা জবাব হিসেবে একসঙ্গে বাল্টিক অঞ্চলের এ তিনটি দেশের দূতাবাস বন্ধ করে দিল রাশিয়া।

আরও পড়ুন: হাইতিতে বিমান বিধ্বস্তে নিহত ৬

এদিকে রাশিয়া ইউক্রেনে হামলা শুরু করার পর ইউরোপের বিভিন্ন দেশ রুশ কূটনৈতিকদের বহিস্কার করতে থাকে। এর জবাবে রাশিয়াও কূটনৈতিকদের বহিস্কার করার মতো কঠোর পদক্ষেপ নেয়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

সাভারে গো প্রজনন কেন্দ্রে হামলা, গ্রেপ্তার ১; বাদীকে হুমকি

সাভার কেন্দ্রীয় গো প্রজনন কেন্দ্রের আবাসিক এলাকায় মাছ ধরাকে কেন্দ...

জনগণের শান্তি না থাকলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির

দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তায় শান...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা