ফের পার্লামেন্টে ইমরান খান
আন্তর্জাতিক

ফের পার্লামেন্টে ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক : বিরোধী এমপিদের অনাস্থা ভোটে ক্ষমতা হারানো সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান পাকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলিতে গিয়েছেন।

আরও পড়ুন : মানচিত্র থেকে হারাচ্ছে গ্রামের পর গ্রাম

সোমবার (১১ এপ্রিল) এই দিন দুপুরের দিকে তিনি পার্লামেন্টে যান বলে জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও টিভি।

শনিবার রাতে প্রধানমন্ত্রীর পদ অপসারিত হওয়ার পর এই প্রথম পার্লামেন্টে গেলেন ইমরান। দুপুরে ন্যাশনাল অ্যাসেম্বলি ভবনে পৌঁছানোর পর তাকে ঘিরে ধরে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সমর্থক ও সাংবাদিকরা।

এ সময় সমর্থক ও সাংবাদিকদের উদ্দেশে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বলেন, ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ।

আরও পড়ুন : সংকট আরও গভীর শ্রীলঙ্কায়

রোববার (১০ এপ্রিল) পাকিস্তানের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হওয়ার জন্য মনোনয়ন পত্র জমা দিয়েছেন ন্যাশনাল অ্যাসেম্বলির বিরোধী নেতা ও পাকিস্তান মুসলিম লীগ-(নওয়াজ) (পিএমএল-এন) প্রেসিডেন্ট শেহবাজ শরিফ ও পিটিআইয়ের জ্যেষ্ঠ নেতা ও সাবেক সরকারের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি। পরবর্তী প্রধানমন্ত্রী নির্ধারণে সোমবার অ্যাসেম্বলির সদস্যরা ভোট দেবেন।

পিটিআই সূত্র জানিয়েছে, পার্লামেন্ট সদস্যদের সঙ্গে বৈঠক করতে সোমবার অ্যাসেম্বলি ভবনে গিয়েছেন ইমরান। বৈঠকে নিজ দলের এমপিদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন তিনি।

আরও পড়ুন : ব্যর্থ নেতৃত্ব থেকে মুক্তি চায় বিএনপি

প্রসঙ্গত, পাকিস্তানের ৩৪২ সদস্যের পার্লামেন্টে এখনও এককভাবে ইমরানের দল পিটিআইর সদস্য বেশি। এই দলের ১৫৫ জন রয়েছে পার্লামেন্টে। শাহবাজের দল মুসলিম লিগের সদস্য ৮৪ জন। প্রয়াত বেনজির ভুট্টোর দল পিপিপির সদস্য ৫৬ জন, যে দলের নেতৃত্ব এখন দিচ্ছেন বেনজিরের ছেলে বিলাওয়াল ভুট্টো।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা