আন্তর্জাতিক

রমজানের শুভেচ্ছা জানালেন বিশ্ব নেতারা

সান নিউজ ডেস্ক: পবিত্র রমজান উপলক্ষে মুসলমানদের শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনসহ বিশ্ব নেতারা। এরই মধ্যে সৌদি আরবে রমজানের চাঁদ দেখা গেছে। শনিবার (২ এপ্রিল) থেকে সেখানে রোজা শুরু হয়েছে। দ্য হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

আরও পড়ুন: গরমে নাজেহাল ভারতের মানুষ

এক টুইটা বার্তায় বাইডেন বলেন, রমজান শুরু হওয়ায় ফার্স্ট লেডি জিল ও আমি যুক্তরাষ্ট্র থেকে মুসলিম সম্প্রদায়কে শুভেচ্ছা জানাচ্ছি। এসময় রমজান কারীমে সবার সমৃদ্ধিও কামনা করেন তিনি।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এই পবিত্র রমজান মাসে সব নারী ও পুরুষের নিরাপত্তা, মর্যাদা ও সমৃদ্ধি রক্ষায় কাজ করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।

এদিকে কানাডার প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডো রমজানে নাগরিকদের শান্তি ও সমৃদ্ধি কামনা করেছেন। রোজা, প্রার্থনাসহ সব ধরনের কার্যক্রমের প্রতিফলন যাতে ভালোবাসার মানুষের ওপর পড়ে সে কামনাও করেন তিনি।

আরও পড়ুন: দেশে করোনা শনাক্ত ৫৬

তাছাড়া তুরস্কের প্রেসিডেন্ট রিসেফ তাইয়্যেপ এরদোয়ান সব মানব জাতির জন্য কল্যাণ কামনা করেছেন। পবিত্র রমজানের প্রথম দিন শুরু হওয়ায় তিনি সবাইকে অভিনন্দনও জানান।

পবিত্র রমজান কবে শুরু তা নিয়ে আগ্রহের অন্ত নেই ধর্মপ্রাণ মুসলিমদের। রমজানের শুরুটা চাঁদ দেখার ওপর নির্ভরশীল হলেও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যেদিন রোজা শুরু হয়, বাংলাদেশে হয় সাধারণত তার পরের দিন থেকে।

ধর্মপ্রাণ মুসলমানদের কাছে রমজান সংযম, আত্মশুদ্ধি ও ত্যাগের মাস। রহমত (আল্লাহর অনুগ্রহ), মাগফেরাত (ক্ষমা) ও নাজাত (দোজখের আগুন থেকে মুক্তি)- এ তিন অংশে বিভক্ত এ মাস।

এ মাসে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার, স্ত্রী-সহবাস ও যে কোনো ধরনের পাপ কাজ থেকে বিরত থাকার মাধ্যমে রোজা পালন করেন মুসলমানরা। এ মাসের শেষ অংশে রয়েছে হাজার মাসের ইবাদতের চেয়েও উত্তম কদরের রাত। ইসলাম ধর্ম অনুযায়ী, এ মাসে প্রতিটি নেক আমলের সওয়াব আল্লাহতায়ালা ৭০ গুণ বাড়িয়ে দেন। রমজান শেষেই দেখা মিলবে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্প শুরু

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা চ্যানেলের নাব্যতা ধরে রাখতে এবার শুরু...

বোয়ালমারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখ...

মোংলা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত  

বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপের প্রভাবে মোংলা সমুদ্রবন্দরসহ সমগ্র উপকূলীয়...

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, আহত ২

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ চলাকালে বিস্ফোরণের ঘটনায়...

বাংলাদেশে গ্যাসের নতুন আশা: ৪ ট্রিলিয়ন ঘনফুটের সম্ভাবনা

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দেশীয় গ্যাস অনুসন্ধানে বড় উদ্যোগ নি...

পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

রোমাঞ্চে ভরা এক ম্যাচের শেষ মুহূর্তে গোল করে পর্তুগালকে বিদায় জানিয়ে কোয়ার্টা...

যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে উড়িয়ে কোয়ার্টারে বেলজিয়াম

বিতর্কের আবহ নিয়েই মাঠে নেমেছিল যুক্তরাষ্ট্র, তবে মাঠের খেলায় পুরোপুরি ব্যর্থ...

বিকেল ৩টায় শুরু সংসদ অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন, যা বাজেট অধিবেশন-২০২৬ হিসেবে পরিচিত, আজ...

চার বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, ১৭ নদীবন্দরে সতর্ক সংকেত

দেশে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী বুধবার (৮ জুলাই) দুপুর পর্যন্ত খুলনা...

পদ্মা সেতুর রেলপথে নিরাপত্তা সংকট, বাড়ছে উদ্বেগ

পদ্মা সেতুর মাধ্যমে দক্ষিণাঞ্চলের মানুষের বহু বছরের স্বপ্ন পূরণ হয়েছিল। সড়ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা