আন্তর্জাতিক

পাপুলের সঙ্গে জড়িত আরও ২ এমপি!

ইন্টারন্যাশনাল ডেস্ক:

মানবপাচার ও মানি লন্ডারিংয়ের দায়ে বাংলাদেশি সংসদ সদস্য শহীদুল ইসলাম পাপুলের সঙ্গে কুয়েতের দুই সংসদ সদস্যের জড়িত থাকার তথ্য পাওয়া গেছে।

সম্প্রতি আবুধাবিভিত্তিক গালফ নিউজ এই সংবাদ প্রকাশ করে।

কুয়েতের শীর্ষ দৈনিক আল কাবাসের বরাত দিয়ে গালফ নিউজে বলা হয়, শিগগিরই জিজ্ঞাসাবাদের জন্য দেশটির দুই সংসদ সদস্যকে ডাকা হবে।

তদন্তকারীদের ঘনিষ্ঠ সূত্র থেকে আরও জানা যায়, এই দুই ব্যক্তিকে পাপুলের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সংসদের সদস্য পদ থেকেও অব্যাহতি দেয়া হতে পারে।

এদিকে মানবপাচারের ঘটনায় কুয়েতের সমাজ কল্যাণ ও অর্থ প্রতিমন্ত্রীর নির্দেশে জনশক্তি কর্তৃপক্ষের এক শীর্ষ কর্মকর্তাকে তিন মাসের জন্য সাময়িক বরখাস্ত করা হয়েছে।

দেশটির গণমাধ্যমে বলা হয়েছে, অভিযুক্ত ওই কর্মকর্তার বিরুদ্ধেও মানবপাচারে যুক্ত থাকার অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, গত ৭ জুন মানবপাচার, ভিসা জালিয়াতি ও অর্থপাচারের অভিযোগে এমপি পাপুলকে গ্রেফতার করে কুয়েতের পুলিশ।

দীর্ঘ জিজ্ঞাসাবাদের পরে উঠে আসে কীভাবে বাংলাদেশের ওই সংসদ সদস্য মানুষকে প্রতারিত করে সম্পদের পাহাড় গড়েছেন এবং এই কাজে তাকে কুয়েতের প্রভাবশালী সরকারি কর্মকর্তারাও সহায়তা করেছে ঘুষ, উপহার ও অন্যান্য সুযোগের বিনিময়ে।

এখন পর্যন্ত তদন্তে বের হয়ে এসেছে পাপুল প্রতি বছর বিভিন্ন ঘুষ, উপহার ও অন্যান্য খরচ বাবদ প্রায় ৬০ কোটি টাকা নেট লাভ করতেন।

এছাড়া পাপুল এবং তার কোম্পানির ব্যাংকে থাকা প্রায় ৫০ লাখ কুয়েতি দিনার (প্রায় ১৪০ কোটি টাকা) ফ্রিজ করার জন্য ওই দেশের কেন্দ্রীয় ব্যাংককে অনুরোধ করেছেন দেশটির পাবলিক প্রসিকিউটর।

এদিকে, বিদেশের মাটিতে একজন এমপি আটকের ঘটনা দেশের জন্য অত্যন্ত অসম্মানজনক বলে মনে করেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা