ডেনমার্কের প্রধানমন্ত্রী মিতে ফ্রেডিরিকসেন
আন্তর্জাতিক

তৃতীয়বারের মত বিয়ে পেছালেন ডেনমার্কের প্রধানমন্ত্রী

ইন্টারন্যাশনাল ডেস্ক:

‘দেশের স্বার্থে’ আবারও নিজের বিয়ে পিছিয়ে দিয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মিতে ফ্রেডিরিকসেন। ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে জানা গেছে, তৃতীয়বারের মতো বিয়ের তারিখ পরিবর্তনের ঘোষণা দিয়েছেন তিনি। এরআগে করোনাভাইরাসের কারণে তার বিয়ে পিছিয়ে গিয়েছিল।

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রেমিকের সঙ্গে নিজের ছবি পোস্ট করেছেন ফ্রেডিরিকসন। সেখানে বলেছেন, ‘দারুণ এই মানুষটির সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হতে সত্যিই আমি সামনের দিকে তাকিয়ে। তবে স্পষ্টতই এটা সহজে হচ্ছে না। আমরা জুলাই মাসের যে শনিবারে বিয়ের দিন ঠিক করেছি, সেদিনই ব্রাসেলসে ইইউয়ের বৈঠক।’

আগামী ১৭ থেকে ১৮ জুলাই ইউরোপীয় কাউন্সিলের বৈঠক হবে। ব্রাসেলসের ওই বৈঠকে ২৭ সদস্য দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান উপস্থিত থাকবেন। গত সপ্তাহে ভার্চুয়াল এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ডেনমার্কের প্রধানমন্ত্রী জানান, ‘ওই সম্মলনে যোগ দেওয়ার জন্য ডাক পড়েছে। আমাকে আমার দায়িত্বপালন করতে হবে। ডেনমার্কের স্বার্থরক্ষা করতে হবে। তাই আমরা বিয়ের পরিকল্পনা আবার বদলেছি। তবে আমরা শিগগিরই বিয়ে করতে পারব। আমি বোকে (প্রেমিক) সম্মতি জানানোর জন্য অপেক্ষা করছি। বো খুবই সহনশীল।’

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা