আন্তর্জাতিক

লাদাখে ফের ভারতীয় এলাকা চীনের দখলে

ইন্টারন্যাশনাল ডেস্ক:

চীন-ভারত উত্তেজনা যেন কমছেই না। নতুন করে চীন ভারতীয় এলাকা দখল করায় উত্তেজনা দিনকে দিন আরও বেড়ে চলেছে।

সম্প্রতি দু'পক্ষের মধ্যে এক বৈঠকের পর সেখান থেকে সেনা সরিয়ে নেওয়ার কথা থাকলেও ফের পেট্রোলিং পয়েন্ট ১৪-র কাছে ঘাঁটি গেড়েছে চীনা সেনারা।

ভারতীয় সেনাবাহিনীর একটি সূত্র বলছে, নতুন পরিকাঠামো তৈরি না করলেও, পয়েন্ট ১৪-সহ পুরো এলাকায় চীনা সেনাদের উপস্থিতির কারণে পেট্রোলিং পয়েন্ট ১০, ১১, ১১, ১২ এবং ১৩তে পৌঁছাতে পারছে না ভারতীয় সেনারা।

ভারতের দাবি, সংঘাতের ওই এলাকার কাছেই আবারও ভারতীয় এলাকা দখল করে নিয়েছে চীনা সেনারা। লাদাখের অস্থিতিশীল পরিস্থিতির জন্য চীনকে ভুগতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে দিল্লি।

এদিকে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের কাছে সীমান্ত পরিস্থিতির বিষয়টি তুলে ধরেছেন সেনাপ্রধান এম এম নরবণে। এ বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের কথা রয়েছে রাজনাথের।

চীনে ভারতীয় রাষ্ট্রদূত বিক্রম মিস্রিও বলেছেন, পূর্ব লাদাখে সমস্যা মেটানোর পথ একটাই। বেইজিংকে বুঝতে হবে স্থিতাবস্থা বদলের চেষ্টা হলে তার ফলও ভুগতে হবে তাদের। ভারতীয় বাহিনীর স্বাভাবিক টহলদারির পথে বাধা দেওয়া বন্ধ হলেই সমস্যা মেটানোর পথে হাঁটা সম্ভব বলে উল্লেখ করেছেন তিনি।

গত ১৫ জুন গালওয়ান উপত্যকায় পিপি-১৪তে চীনা সেনাবাহিনী পরিকাঠামো তৈরির চেষ্টা করায় দু'পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটে। এতে বহু হতাহতের ঘটনা ঘটে।

ভারতীয় সেনাবাহিনীর একটি সূত্র বলছে, এই মুহূর্তে সেখানে বিস্তীর্ণ এলাকা দখল করে ফেলেছে চীন। এর মধ্যে পড়েছে বটল-নেক পয়েন্ট বা ওয়াই জংশন পেট্রোলিং পয়েন্ট। এটি ভারতের মধ্যে হলেও বর্তমানে চীনের দখলে রয়েছে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা