আন্তর্জাতিক

বড় চমক দেখাল কেন্দ্রের ক্ষমতাসীন বিজেপি

সান নিউজ ডেস্ক: ২০২৪ সালের জাতীয় নির্বাচনের আগে উত্তর প্রদেশে বড় চমক দেখাল কেন্দ্রের ক্ষমতাসীন বিজেপি। ভারতের পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন বৃহস্পতিবার (১০ মার্চ)। ভোটের আগপর্যন্তও ধারণা ছিল করোনা পরবর্তী পরিস্থিতি, কৃষক আন্দোলনসহ নানা কারণে বিজেপির অবস্থান কিছুটা হলেও নড়বড়ে। তবে বুথফেতর জরিপ অবশ্য সেসব ধারণাকে একেবারে উড়িয়ে দিয়েছে। উত্তরপ্রদেশে, উত্তরাখণ্ড ও গোয়াতে এগিয়ে রয়েছে বিজেপি। মণিপুরেও পেয়েছে উল্লেখযোগ্য আসন।

আরও পড়ুন: বিশ্বের রোল মডেল বাংলাদেশ

প্রাথমিক ফলাফল অনুযায়ী, তিন রাজ্যেই কংগ্রেস সহ অন্যদের পিছনে ফেলেছে বিজেপি।

উত্তরপ্রদেশে বিজেপি পেয়েছে ৪০৩টি আসনের মধ্যে বিজেপি পেয়েছে ২৭০টি আসন। সমাজবাদী পার্টি পেয়েছে ১২৮টি আসন। কংগ্রেস পেয়েছে দুইটি আসন।

উত্তরাখণ্ডে ৭০ সদস্যের বিধানসভায় বিজেপি পেয়েছে ৪৮টি আসন। কংগ্রেস গতবারের তুলনায় ভালো ফল করলেও মাত্র ২২টি আসনে এগিয়ে আছে। বিএসপি দুই ও আম আদমি পার্টি একটি আসনে এগিয়ে।। ফলাফলের এই প্রবণতা বজায় থাকলে উত্তরাখণ্ডে বিজেপি সরকার গঠন করবে।

৪০ সদস্যের গোয়া বিধানসভায় বিজেপি এগিয়ে ২০টি আসনে, কংগ্রেস ১২টিতে, তৃণমূল পাঁচটি ও আম আদমি পার্টি দুটি আসনে এগিয়ে রয়েছে। গোয়ায় তৃণমূল যদি শেষ পর্যন্ত চার-পাঁচটি আসন পায়, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের বিশাল সাফল্য হবে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বাইরে অন্য কোনো রাজ্যে তৃণমূল ভোটে লড়াই করে এতগুলো আসন পায়নি।

আরও পড়ুন: দেশে আরও ৩ জনের মৃত্যু

মণিপুরে বিজেপি ৩০টি আসনে এগিয়ে কংগ্রেস ৬টিতে এবং জেডি ইউ সাতটি আসনে এগিয়ে। অন্যরা এগিয়ে নয়টি আসনে। ফলে মণিপুরে এখনো কেউ একার ক্ষমতায় সরকার গঠন করার মতো অবস্থানে নেই।

পাঞ্জাবে অবশ্য অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি এগিয়ে। ১১৭ আসনের মধ্যে তারা পেয়েছে ৯২টি আসন। কংগ্রেস পেয়েছে ১৮টি আসন। বিজেপি পেয়েছে দুইটি আসন।

উল্লেখ্য, ২০১৭ সালে একক সংখ্যাগরিষ্ঠতা পেলেও এবার মনিপুর ও গোয়া উভয় রাজ্যেই পিছিয়ে রয়েছে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন কর...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৮ জন

গত জুলাই মাসে দেশের বিভিন্ন স্থানে ৪৪১টি সড়ক দুর্ঘটনায় ৪১৮ জন নিহত হয়েছেন। এস...

নবম পে-স্কেল বাস্তবায়নে ফের অনিশ্চয়তা

সরকারি চাকরিজীবীদের বহুল প্রত্যাশিত নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়ন নিয়ে আবারও অ...

রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র বাছাই আজ

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি ও সমমনাদের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং...

আজকের মুদ্রা বিনিময় হার

আন্তর্জাতিক বাণিজ্য ও প্রবাসী আয়ের কারণে বৈদেশিক মুদ্রার লেনদেন বাংলাদেশের অর...

বেলুচিস্তানে নিহত ১০ সন্ত্রাসী

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের খুজদার জেলায় নিরাপত্তা বাহিনীর অভিযানে ১০ জন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা