ছবি-সংগৃহিত
আন্তর্জাতিক

মারা গেছেন শুকরের হৃদপিণ্ড প্রতিস্থাপিত হওয়া ব্যক্তি

আন্তর্জাতিক ডেস্ক: না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন বিশ্বে প্রথমবারের মতো শুকরের হৃদপিণ্ড প্রতিস্থাপিত হওয়া ব্যক্তি। বুধবার (৯ মার্চ) হাসপাতাল কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

এর আগে গত ৭ জানুয়ারি জিনগত পরিবর্তনের পর যুক্তরাষ্ট্রের নাগরিক ৫৭ বছর বয়সী ডেভিড বেনেটের দেহে শুকরের হৃদপিণ্ড প্রতিস্থাপিত হয়। বেনেটের জীবন বাঁচাতে চিকিৎসকদের পক্ষ থেকে এটাই সর্বশেষ চেষ্টা ছিল।

আরও পড়ুন: এবার রাশিয়ার তেল আমদানিতে যুক্তরাজ্যর নিষেধাজ্ঞা

ইউনিভার্সিটি অব মেরিল্যান্ড মেডিকেল সেন্টারে চিকিৎসকদের যে দল এই অস্ত্রোপচার করে, তারা বহু বছর ধরে এ নিয়ে গবেষণা করছিল। এটি সফল হলে বিশ্বের কোটি মানুষের জীবন বদলে যাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেছিলেন।

এক বিবৃতিতে ইউনিভার্সিটি অব মেরিল্যান্ড মেডিকেল সেন্টার জানিয়েছে, ৮ মার্চ মারা গেছেন ডেভিড বেনেট।

বিবৃতিতে বলা হয়েছে, কয়েকদিন আগে থেকেই তার অবস্থার অবনতি হতে থাকে। তিনি সুস্থ হবেন না স্পষ্ট হওয়ার পরে তার যন্ত্রণা উপশমে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছিল। শেষ সময়ে তিনি তার পরিবারের সাথে যোগাযোগ করতে সক্ষম হয়েছিলেন।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

অস্ট্রেলিয়ার বিপক্ষে ২১৯ লিডে বাংলাদেশের দাপট

অস্ট্রেলিয়ার মাটিতে দুর্দান্ত ব্যাটিংয়ে দাপট দেখাচ্ছে বাংলাদেশ। তৃতীয় দিনের প...

ঢাকাসহ ৭ অঞ্চলে ঝড়ো হাওয়ার পূর্বাভাস

ঢাকাসহ দেশের সাতটি অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া, বৃষ্টি...

মেসির বাবার মৃত্যুতে রোনালদোর সমবেদনা

বাবা হোর্হে মেসির মৃত্যুতে গভীর শোকে আছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। কঠিন...

বঙ্গবন্ধুর ৫১তম মৃত্যুবার্ষিকী আজ

আজ ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম মৃত্যুবার্ষিকী। ১৯৭৫ সালের এই...

তামিলনাড়ুর ক্রিকেটারকে জরিমানা

ম্যাচ চলাকালে মোবাইল ফোন ব্যবহার করে বিসিসিআইয়ের দুর্নীতিবিরোধী আচরণবিধি লঙ্ঘ...

হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড ঘোষণার হুমকি ট্রাম্পের

ইরানকে যুদ্ধে পরাজিত করার পর আন্তর্জাতিক বাণিজ্য জলপথ হরমুজ প্রণালিকে মার্কিন...

অস্ট্রেলিয়াকে চাপে ফেলে পরিসংখ্যানেও এগিয়ে বাংলাদেশ

জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট এবং মূল সিরিজ শুরুর আগে ক্রিকেট অস্ট্রেলিয়া...

মেসির বাবার মৃত্যুতে রোনালদোর সমবেদনা

বাবা হোর্হে মেসির মৃত্যুতে গভীর শোকে আছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। কঠিন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা