কিম জং উন
আন্তর্জাতিক

কিমের শাস্তির মুখে মালীরা

আন্তর্জাতিক ডেস্ক: উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। এই নেতার বাবার জন্মদিনের অনুষ্ঠানে ব্যবহারের জন্য প্রয়োজনীয় ফুল সময়মতো না ফোটায় এর পরিচর্যাকারীদের কঠিন শাস্তি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

গত ১০ ফেব্রুয়ারি এ খবর প্রথম প্রকাশ্যে আনে দক্ষিণ কোরিয়াভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি এনকে। পরে সংবাদমাধ্যমটির বরাতে একই খবর প্রকাশ করে যুক্তরাজ্যের ডেইল মিরর, ডেইলি মেইলও এর প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ওই বিশেষ ধরনের ফুল চাষে তৈরি গ্রিনহাউজের ব্যবস্থাপককে ছয় মাস লেবার ক্যাম্পে কাজ করার নির্দেশ দিয়েছেন স্বৈরশাসক কিম। সাজা পেয়েছেন দায়িত্বে থাকা আরও কয়েকজন।

আরও পড়ুন: যুদ্ধ আতঙ্কে যুক্তরাষ্ট্র

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ১৬ ফেব্রুয়ারি উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের বাবা কিম জং-ইলের জন্মদিন। স্থানীয়ভাবে এটি ‘ডে অব দ্য শাইনিং স্টার’ বা উজ্জ্বল তারার দিন বলে পরিচিত। প্রতি বছর এ দিনটি মহাধুমধামে উদযাপন করে উত্তর কোরিয়া। এবারের আয়োজনের কেন্দ্রে থাকার কথা ছিল ‘কিমজঙ্গিলিয়া বেগোনিয়াস’ নামে একটি ফুল, যার নামকরণই হয়েছে কিম জং উনের বাবার নামে।

ডেইলি এনকে’র খবর অনুসারে, সময়মতো কিমজঙ্গিলিয়া না ফোটায় এবারের ‘ডে অব দ্য শাইনিং স্টার’র আয়োজনে ফুলটি সরবরাহ করা যাবে না শুনে বেজায় ক্ষেপেছে কিম প্রশাসন। এটি চাষের দায়িত্বে থাকা মালীদের কঠিন সাজা দিয়েছে তারা।

বলা হচ্ছে, সামসু কাউন্টির হান নামে ৫০ বছর বয়সী এক ব্যক্তি কিমজঙ্গিলিয়া ও কিমিলসুঙ্গিয়া ফুল চাষে ব্যবহৃত একটি গ্রিনহাউজের ব্যবস্থাপক ছিলেন। তাকে ছয় মাস লেবার ক্যাম্পে কাটানোর নির্দেশ দেওয়া হয়েছে।

কিমজঙ্গিলিয়া ফুলটি জাপানি উদ্ভিদবিজ্ঞানী কামো মোটোতেরু উদ্ভাবন করেছিলেন। তিনি উত্তর কোরিয়ার প্রয়াত নেতাকে অত্যন্ত সম্মান করতেন এবং তার সম্মানে ২০ বছর গবেষণা করে ফুলের নতুন জাতটি উদ্ভাবন করেন। এটি মূলত দক্ষিণ আমেরিকার টিউবারাস বেগোনিয়ার একটি হাইব্রিড জাত।

কিমজঙ্গিলিয়া চাষের জন্য গ্রিনহাউজে তাপমাত্রা ও আর্দ্রতা সাবধানতার সঙ্গে নিয়ন্ত্রণ করতে হয়। তবে হান তার দায়িত্বে অবহেলা করায় সময়মতো ফুল ফুটছে না বলে অভিযোগ করা হয়েছে।

আরও পড়ুন: বিস্ময়কর চাঁদের দেখা মিলবে

জানা যায়, কিমের বাবার এবারের জন্মদিন আরও বড় পরিসরে উদযাপনের সিদ্ধান্ত হয় গত মাসে। এসময় সামসু কাউন্টিকে কিমজঙ্গিলিয়া ফুলের একটি প্রদর্শনীর আয়োজন করতে নির্দেশ দেওয়া হয়।

হান বলেছেন, তিনি আগেই জানিয়েছিলেন, সময়মতো ফুল ফোটানো সম্ভব হবে না। কিন্তু উচ্চপর্যায়ের কর্মকর্তারা তার বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ করেন। পরে হানকে ছয় মাস লেবার ক্যাম্পে কাটানোর নির্দেশ দেওয়া হয়।

‘ফুল না ফোটায়’ কিম জং উনের সাজার মুখে মালীরা২০১৮ সালে পিয়ংইয়ংয়ে ২২তম ‘কিমজঙ্গিলিয়া উৎসব’। ছবি সংগৃহীত

একটি সূত্র ডেইল এনকে’কে বলেছে, উত্তর কোরিয়ায় রোগনিয়ন্ত্রণ বিধির কারণে অর্থনৈতিক কার্যক্রম ঝিমিয়ে পড়েছিল, ফলে অবহেলার মুখে পড়ে কিমজঙ্গিলিয়া-কিমিলসুঙ্গিয়া ফুলের গ্রিনহাউজগুলো। কিন্তু এখন হঠাৎ কর্তৃপক্ষ বলছে, অনুষ্ঠানের জন্য সময়মতো ফুল লাগবে।

আরও পড়ুন: টিকা নিতে লাগবে না রেজিস্ট্রেশন

অনেকে অভিযোগ করেছেন, এসব গ্রিনহাউজে প্রয়োজনমতো জ্বালানি কাঠও সরবরাহ করেনি কর্তৃপক্ষ। কিন্তু তার দায়ভার চাপানো হচ্ছে নির্দোষ মালীদের ওপর।

হান ছাড়াও চোই নামে বছর চল্লিশের আরেক ব্যক্তি গ্রিনহাউজের বয়লারের দায়িত্বে ছিলেন। ঠিকভাবে তাপমাত্রা নিয়ন্ত্রণ করেননি অভিযোগে তাকে তিন মাস লেবার ক্যাম্পে থাকতে হচ্ছে। কিম নামে আরেক মালীকে প্রতিদিন পার্টি কমিটির কাছে ফুলের অবস্থা সম্পর্কে জানাতে বলা হয়েছে। সেই সঙ্গে রোজ নিজের নিন্দাও লিখে আনতে হবে তাকে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা