২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয় (ছবি: সংগৃহীত)
আন্তর্জাতিক

বিশ্বে করোনা শনাক্ত ছাড়াল ৪১ কোটি

আন্তর্জাতিক ডেস্ক: করোনায় (কোভিড-১৯) বিশ্বে গত ২৪ ঘণ্টায় আরও ১৮ লাখ ৫২ হাজার ৩৪৯ জন আক্রান্ত হয়েছেন। এই নিয়ে ভাইরাসটিতে এখন পর্যন্ত মোট ৪১ কোটি ৫ লাখ ৫৬ হাজার ৯৯২ জন রোগী শনাক্ত হয়েছেন।

এ ছাড়া নতুন করে করোনায় আরও ৭ হাজার ৭১৬ জন মারা গেছেন। এ পর্যন্ত এ ভাইরাসে ৫৮ লাখ ২৭ হাজার ৮৪৬ জন মারা গেছেন।

রোববার (১৩ ফেব্রুয়ারি) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া যায়।

এতে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় রাশিয়ায় মৃত্যু হয়েছে ৭২৯ জনের এছাড়া সংক্রমিত হয়েছেন ২ লাখ ৩ হাজার ৭৬৩ জন। ব্রাজিলে মারা গেছেন ৮৯২ জন ও সংক্রমিত হয়েছেন ১ লাখ ৩৪ হাজার ২২৮ জন। যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৫৯ হাজার ৫৭৯ জন ও মৃত্যু হয়েছে ৮৭৩ জনের। জার্মানিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৫১ হাজার ৮৭১ জন এবং মৃত্যু হয়েছে ১২২ জনের।

ভারতে মৃত্যু হয়েছে ২৫৭ জনের এবং সংক্রমিত হয়েছেন ২৮ হাজার ৩৬৬ জন। যুক্তরাজ্যে আক্রান্ত হয়েছেন ৪৬ হাজার ২৫ জন এবং মৃত্যু হয়েছে ১৬৭ জনের। ইউক্রেনে আক্রান্ত হয়েছেন ৩৮ হাজার ২১২ জন এবং মৃত্যু হয়েছে ২৬৫ জনের। তুরস্কে আক্রান্ত হয়েছেন ৮৬ হাজার ১৯৩ জন এবং মৃত্যু হয়েছে ২৭২ জনের। ইতালিতে আক্রান্ত হয়েছেন ৬২ হাজার ২৩১ জন এবং মৃত্যু হয়েছে ২৬৯ জনের। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ১ লাখ ১৮ হাজার ৬১১ জন এবং মৃত্যু হয়েছে ১৬১ জনের।

আরও পড়ুন: ইউক্রেনে বাজছে যুদ্ধের দামামা

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা দেয়।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা