ডব্লিউএইচওর প্রধান ড. তেদরোস আধানোম গেব্রেয়াসুস
আন্তর্জাতিক

চলতি বছরেই কমবে করোনার তীব্রতা

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বজুড়ে করোনা মহামারি পরিস্থিতি ২ বছর অতিক্রম করেছে। এখনও জানা নেই, এর শেষ কবে ?

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, বিশ্বের ৭০ শতাংশ মানুষকে টিকা দেওয়া সম্ভব হলে, চলতি বছরের মাঝামাঝিতেই করোনাভাইরাসের তীব্রতা কমে আসবে।

আজ শুক্রবার (১১ শুক্রবার) সংস্থাটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। খবর আল জাজিরা।

ডব্লিউএইচওর প্রধান ড. তেদরোস আধানোম গেব্রেয়াসুস সংবাদ সম্মেলনে জানান, চলতি বছরের জুন-জুলাইয়ে ৭০ শতাংশ মানুষকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা অর্জন হতে পারে।

তিনি আরও জানান, যদি এই টিকা দেওয়া শেষ হয়, তাহলে করোনার তীব্রতার পর্যায় সত্যিই শেষ হতে পারে। আমরা এটাই আশা করছি। এটা আমাদের হাতে। এটা সুযোগের বিষয় নয়, পছন্দের ব্যাপার।

দক্ষিণ আফ্রিকান কোম্পানি আফ্রিজেন বায়োলজিক্স অ্যান্ড ভ্যাকসিন ও বায়োভ্যাক আফ্রিকায় টিকার সংকট মেটাতে এমআরএনএ প্রযুক্তিতে টিকা তৈরি করছে।

ড. তেদরোস আধানোম গেব্রেয়াসুস এই কোম্পানিগুলো শুক্রবার (১১ ফেব্রুয়ারি) পরিদর্শনে যান।

আফ্রিকানদের মাত্র ১১ শতাংশ টিকা দেওয়া হয়েছে, যা বিশ্বের সর্বনিম্ন হার। গত সপ্তাহে ডব্লিউএইচওর আফ্রিকা অফিস বলেছে, ৭০ শতাংশ লক্ষ্যে পৌঁছানোর জন্য মহাদেশটিকে তার টিকা দেওয়ার হার ‘ছয় গুণ’ বাড়াতে হবে।

অপরদিকে, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপের কিছু দেশ ঘোষণা দিয়েছে, মহামারিকে সঙ্গে নিয়েই বাঁচতে হবে। এই যুক্তিতে করোনা-বিধিনিষেধ তুলে দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে ।

ডাব্লিউএইচও-র প্রধান বিজ্ঞানী সৌম্য স্বামীনাথন জানান, এখনো অনেক পথ হাঁটা বাকি। একটি মার্কিন সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে করোনা অতিমারি নিয়ে চলমান রাজনীতি নিয়ে হতাশা প্রকাশ করেছেন সৌম্য।

তিনি আরও বলেন, সাধারণ মানুষের মন রাখতে, ভোট-ব্যাঙ্ক বাঁচাতে করোনা-বিধি শিথিল করে দিচ্ছে বহু দেশ। কিন্তু এখনই অতিমারি শেষ হওয়ার কোনও সম্ভাবনা দেখছেন না বিশেষজ্ঞেরা।

সৌম্য জানান, ‘আমার মনে হয় না, কেউ বলতে পারবেন কবে অতিমারি শেষ হবে। দয়া করে বলবেন না, অতিমারি শেষ হয়ে গেছে। সমস্ত করোনা-বিধি তুলে দেওয়া বোকামি হবে।

অন্তত ২০২২ সালের শেষ পর্যন্ত এই সব বিধি মেনে চলাই উচিত। যেকোনো জায়গায় নতুন ধরন তৈরি হতে পারে। একটু ভুল হলে আবার আমরা সেই গোড়ার জায়গায় চলে যাব। '

আরও পড়ুন: বিধিনিষেধ তুলে দেওয়া বোকামি : ডাব্লিউএইচও

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান প্রদেশের হুবেই শহরে প্রথম করোনার অস্তিত্ব পাওয়া যায়। ভাইরাসটি কয়েক মাসের মধ্যেই বিশ্বের অধিকাংশ দেশে ছড়িয়ে যায়।

গত বছরের ১১ মার্চ মাসে বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা দেয়।

সান নিউজ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘সি ফাউন্ডেশন’

জিডো অ্যাসোসিয়েটসের (GEDO Associates) নতুন অলাভজনক অঙ্গ প্রতিষ্ঠান ‘সি...

ডেটা প্যাকেজের দাম কমানোর আহ্বান মন্ত্রীর

নেটওয়ার্কের মান, কল ড্রপ এবং মোবাইল ডেটা প্যাকেজের দাম পুনর্মূল্যায়ন করে কমা...

প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্...

আইন সংস্কারে জুলাই সনদই হবে পথনির্দেশক: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আইন সংস্কার কমিশনের স...

হাসিনা প্রত্যর্পণ ইস্যু খতিয়ে দেখছে ভারত সরকার

ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ...

প্রথম টেস্টের আগে সুখবর পেল বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু...

দাবানলে পুড়ছে ইউরোপ, গ্রিসে উদ্ধার অভিযান

প্রচণ্ড তাপপ্রবাহ, খরা ও দমকা হাওয়ার কারণে ইউরোপের...

৫ আগস্ট কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী ৫ আগস্ট রাজ...

আফগান সিরিজে কড়া নিরাপত্তায় আয়ারল্যান্ড

আফগানিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ আয়োজনকে কেন্দ্র করে সমালোচনার...

মিরপুর-১০ ও ফার্মগেটে বোমা আতঙ্ক, যা জানালো ডিএমপি

রাজধানীর মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন এবং ফার্মগেট এলাকায় শনিবার (১ আগস্ট) পৃথক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা