ছবি- সংগৃহিত
আন্তর্জাতিক

১০ বাংলাদেশি উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় অপহৃত হওয়া ১০ বাংলাদেশিকে উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে অপহরণের মূল হোতা ৩৯ বছরের সন্দেহভাজন এক পাকিস্তানিকে। খবর নিউজ টুয়েন্টিফোর দক্ষিণ আফ্রিকার।

পুলিশের মুখপাত্র লেফটেনেন্ট কর্নেল রবার্ট নেতশিউন্দা জানান, গত ২৬ জানুয়ারি ১০ বাংলাদেশি মুসিনিয়া এলাকা থেকে এনওয়ান মহাসড়ক দিয়ে যাওয়ার সময় একটি গাড়ি তাদের গতিরোধ করে।

তিনি যোগ করেন, ‘তাদেরকে আরেকটি গাড়িতে তোলা হয় এবং পিটার মোকাবা স্টেডিয়ামের কাছে পোলোকওয়ানে নিয়ে যাওয়ার পর সন্দেহভাজন অপহরণকারীর হাতে তুলে দেওয়া হয়। প্রাথমিক তদন্তে দেখা গেছে, অপহৃতদের স্বজনদের কাছে ফোন করে মুক্তিপণ চেয়েছে অপহরণকারী।’

পুলিশ জানিয়েছে, ৬ ফেব্রুয়ারি সন্দেহভাজন অপহরণকারী পাকিস্তানি নাগরিক দিলপাজির আজিমকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার তাকে ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছিল।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সৌদি আরব পৌঁছেছেন ৬২৫২৮ বাংলাদেশি হজযাত্রী

চলতি বছর হজ করতে বাংলাদেশ থেকে রোববার (১৭ মে) দিবা...

চ্যাটিং অ্যাপে পরিচয়, প্রেমের টানে চীনের যুবক কিশোরগঞ্জে

চ্যাটিং অ্যাপে পরিচয়ের সূত্র ধরে প্রেম। সেই সম্পর্...

ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণা রাতে, যে বার্তা দিলেন নেইমার

সব ঠিক থাকলে সোমবার বাংলাদেশ সময় মধ্য রাতে বিশ্বকা...

গজারিয়ায় নানির বাগানবাড়িতে চিরঘুমে কারিনা কায়সার

ভারতে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া কনটেন্ট ক্রিয়ে...

নতুন এলিট ফোর্স গঠনের বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর

র‍্যাব থাকছে কি থাকছে না এমন প্রশ্নের সরাসরি উ...

এ মাসে দেশের আকাশে দেখা যাবে গ্রহ ও নক্ষত্রের মেলা

মে মাসের শেষের দিকে বাংলাদেশে মৌসুমি বায়ুর আনাগোনা...

মস্তিষ্কের প্রতিক্রিয়া আগেই শনাক্ত করবে এআই

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি আরও জটিল এক ক্...

চাঁদ দেখা গেছে, বাংলাদেশে কোরবানির ঈদ ২৮ মে

বাংলাদেশে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় কোরবানির ঈদ...

ঈদুল আজহায় এক সপ্তাহ ব্যাংক বন্ধ

ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫-৩১ মে পর্যন্ত টানা সাত...

বাংলাদেশ থেকে চার ধরনের কর্মী নিতে চায় কাতার

বাংলাদেশের পাঁচটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে চ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা