আন্তর্জাতিক

 সৌদি জোটের হামলায় ইয়েমেনে ১৪  জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতে হামলার প্রতিবাদে সৌদি নেতৃত্বাধীন জোটের পাল্টা বিমান হামলায় ইয়েমেনে ১৪ জন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (১৮ জানুয়ারি) ইয়েমেনের রাজধানী সানায় এই হামলা চালায়। নিহতরা সবাই একই ভবনের বাসিন্দা বলে জানা গেছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এর আগে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে ড্রোন হামলা চালায় ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। এ ঘটনায় তিন ব্যক্তি নিহত হন। নিহতদের দু’জন ভারতীয় এবং অন্যজন পাকিস্তানি নাগরিক। এই হামলার কারণে আজ মঙ্গলবার ইয়েমেনের রাজধানী সানায় সৌদি জোট বিমান হামলা চালায়।

খবরে আরও বলা হয়েছে, প্রাথমিকভাবে মঙ্গলবার ভোরে চালানো এই হামলায় ১৪ জন নিহত হয়েছেন। সানার অন্যান্য স্থানের মতো সাবেক একজন সামরিক কর্মকর্তার বাড়িতেও হামলার ঘটনা ঘটে।

তবে, রাজধানী সানায় সৌদি জোটের হামলায় প্রায় ২০ জন নিহত হয়েছেন বলে টুইটারে দেওয়া এক বার্তায় জানিয়েছেন হুথি নিয়ন্ত্রিত সরকারের উপ-পররাষ্ট্রমন্ত্রী। অন্যদিকে হুথিদের পরিচালিত আল মাসিরাহ টিভিতে বলা হয়েছে, সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় কমপক্ষে ১২ জন নিহত এবং প্রায় আরও ১২ জন মানুষ আহত হয়েছেন।

সাননিউজ/এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা