ছবি-সংগৃহিত
আন্তর্জাতিক

ভবঘুরে কুকুরের দায়িত্ব নিলেন কোটিপতি ব্যবসায়ী

সাননিউজ ডেস্ক: তুরস্কের ইস্তানবুল শহরে প্রতিদিন সাধারণ মানুষের সঙ্গে একা একা ট্রেন, বাস এমনকি ফেরিতে করে ঘুরে বেড়াতো বোজি নামের একটি কুকুর।

প্রথমে সবাই ভাবল হয়ত কারো হারিয়ে যাওয়া কুকুর বোজি। কিন্তু বিষয়টি তা নয়। বোজি কারো পোষা কুকুর নয়। জানা গেছে, প্রতিদিন প্রায় ৩০ কিলোমিটার সফর করত বোজি। যা রাস্তায় ঘুরে বেড়ানো কুকুর কখনোই করে না।

বোজি ট্রেনে, বাসে বা ফেরিতে ঘুরে বেড়াত খাবার ও একটু আরামদায়ক জায়গার আশায়। যে জায়গায় সে আরাম পেত সেখানে দুইদিনও অবস্থান করত।

তবে এখন আর বোজিকে ভালো জায়গা ও খাবার খোঁজার জন্য রাস্তায় ঘুরে বেড়াতে হবে না। কারণ তাকে পোষার দায়িত্ব নিয়েছেন ওমর কোক নামে একজন কোটিপতি ব্যবসায়ী।

বোজির নতুন বাড়ি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ইস্তানবুলের মেয়র। তুরস্কে তুষারপাত শুরু হলে মেয়রের নির্দেশে কয়েকদিন বোজি একটি আশ্রয় কেন্দ্রে ছিল। এখন কুকুরটি পাচ্ছে আরো আরামদায়ক জায়গা।

শুধু ইস্তানবুল নয়। বিশ্বের অনেক মানুষের কাছেও বোজি বেশ জনপ্রিয় হয়ে ওঠে। তার নামে সামাজিক মাধ্যমে খোলা হয় অ্যাকাউন্ট। সেখানে বোজির অবস্থান, কোন বাসে কোন ট্রেনে যাতায়াত করছে সেগুলোর আপডেট দিত অনেকে। সূত্র: ডেইলি সাবাহ।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

মুম্বাই ছাড়লেন মাহেলা জয়াবর্ধনে

আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে দীর্ঘ অধ্যায়ের...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা