আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে ওমিক্রনে আক্রান্ত রেকর্ড সংখ্যক শিশু

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বজুড়ে মহামারি আকারে ছড়িয়ে পড়ছে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন।আর ওমিক্রনে আক্রান্তদের সংখ্যা যুক্তরাষ্ট্রে বেশি।তবে এবার যুক্তরাষ্ট্রে চার হাজারের বেশি শিশু কোভিড আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে যা পূর্বের সব রেকর্ডকে হার মানিয়েছে।এর আগে দেশটিতে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে একবারে এত শিশু কখনওই হাসপাতালে ভর্তি হয়নি।দ্য ওয়াশিংটন পোস্ট বুধবার এ তথ্য প্রকাশ করা হয়।

দুই সপ্তাহেরও কম সময় আগে বড়দিনের দিন হাসপাতালে ভর্তি শিশুদের এ সংখ্যা ছিল দুই হাজারের নিচে। প্রাপ্ত বয়স্কদের হাসপাতালে ভর্তির সংখ্যাও দ্রুত বাড়ছে।

যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) এখন ১২ থেকে ১৭ বয়সের শিশুদের ফাইজার-বায়োএনটেকের বুস্টারডোজ দিতে বলছে।

এ ব্যাপারে সিডিসির পরিচালক রোশেল ওয়ালেনস্কি বুধবার বলেন, ‘‘আমরা আমাদের শিশু ও কিশোরদের কোভিড-১৯ এবং এ ধরনের আরও গুরুতর রোগ থেকে রক্ষা করার চেষ্টা করছি। এটা কঠিন।”
সাননিউজ/এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতির শ্রদ্ধা

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদদের প্রত...

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ...

মণিপুরে বিষাক্ত মদ পানে ১৫ জনের মৃত্যু

ভারতের মণিপুর রাজ্যের চান্দেল জেলার চাকপি কারংয়ে ভেজাল ও বিষাক্ত মদ পানে শোক...

দৌলতদিয়ায় এসআরবি’র অভিযানে ৬ লাখ টাকার হেরোইনসহ আটক

রাজবাড়ীর গোয়ালন্দে ২০০ গ্রাম হেরোইনসহ তুহিন মোল্লা...

রাজাপুরে যুবদল নেতা এসএসসি পরীক্ষার্থীকে ফরম পূরণে আর্থিক সহায়তা করলেন

ঝালকাঠির রাজাপুরে শুক্তাগড় ইউনিয়নের ৯টি শিক্ষাপ্রত...

সাভার-আশুলিয়ায় কাজে ফিরেছেন শ্রমিকরা, ২১ কারখানা বন্ধ, ২৫টিতে ছুটি

তৈরি পোশাক খাতের শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণস...

শ্রমিকদের বেতন বাড়লে বাড়িভাড়া বাড়ানো যাবে না: মীর শাহে আলম

পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির সঙ্গে সঙ্গে শ্রমিক অধ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা