ছবি সংগৃহীত
আন্তর্জাতিক

হ্যামট্রামেকের সব জনপ্রতিনিধি মুসলিম

সাননিউজ ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবার মুসলিম জনপ্রতিনিধিরা একটি সিটির শাসনভার গ্রহণ করলেন। মিশিগান অঙ্গরাজ্যের হ্যামট্রামেক সিটি মেয়র থেকে নির্বাচিত সব জনপ্রতিনিধিই মুসলিম। ছোট্ট সিটি হ্যামট্রামেক মাত্র দুই বর্গমাইলের। মিশিগানের সবচেয়ে বৈচিত্র্যময় এই সিটি ডেট্রয়েট সিটির সীমারেখার মাঝে অবস্থিত।

রবিবার (২ জানুয়ারি) হ্যামট্রামেক সিটির নবনির্বাচিত মুসলিম মেয়র আমির গালিবসহ তিনজন কাউন্সিলর উৎসবমুখর পরিবেশে আনুষ্ঠানিকভাবে শপথগ্রহণ করেন। হ্যামট্রামেক হাই স্কুল কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে সিটির সব সম্প্রদায়ের শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন ডিয়ারবর্ন সিটির একজন ইয়েমেনি-আমেরিকান শিল্পী মারিয়া সাদ। এরপর বাংলাদেশি শিল্পী অনামিকা রায়ও একটি বাংলা গান পরিবেশন করেন। মোট ৪টি ধাপে এসব নির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ বাক্য পাঠ করানো হয়।

অঙ্গরাজ্যটির ৩১তম জেলা আদালতের বিচারক অ্যালেক্সিস ক্রোট নবনির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ বাক্য পাঠ করান। এ সময় অতিথিদের স্বাগত জানান হ্যামট্রামেক সিটি ম্যানেজার ক্যাথলিন অ্যাঙ্গেরার।

ক্যাথলিন বলেছেন, আমাদের বাসিন্দাদের, আমাদের অভিবাসী পরিবারগুলোকে স্থানীয় রাজনীতিতে প্রবেশ করতে আমেরিকার তুলনা হয় না। আজ আমরা আমেরিকান স্বপ্নের বাস্তবতার সাক্ষী। আমরা এমন একটি দেশে বসবাস করি যেখানে যে কেউ তাদের স্বপ্ন পূরণ করতে পারে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার পরিকল্পনা করছে নির...

উপকূলীয় এলাকায় টহল কার্যক্রম আরও জোরদার করার পরিকল্পনা আছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সুন্দরবন ও উপকূলীয় এলাকায় সার্বিক...

ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদে বালু উত্তোলনে হুমকির মুখে উন্নয়ন প্রকল্প

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাট এলাকায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ব্রহ্...

পদ্মা সেতু : এক্সপ্রেসওয়েতে এ যাবৎ ৫৪৮ দুর্ঘটনা, নিহত ১৪৭

পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে ঢাকা–মাওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহা...

গৌরীপুরের ৪ দপ্তরে এক ইউএনও, ব্যাহত নাগরিক সেবা

ময়মনসিংহের ঐতিহ্যবাহী গৌরীপুর উপজেলায় দীর্ঘদিন ধরে পৃথক প্রশাসক, চলমান কর্মকর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা