ছবি সংগৃহীত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে অগ্নিকাণ্ডে ৮ শিশুসহ নিহত ১২

সাননিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রে তিনতলা একটি ভবনে অগ্নিকাণ্ডে আট শিশুসহ ১২ জনের মৃত্যু হয়েছে। পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের পূর্বাঞ্চলীয় ফিলাডেলফিয়া শহরে বুধবার (৫ জানুয়ারি) দুর্ঘটনাটি ঘটে। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) মার্কিন কর্মকর্তাদের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই তথ্য জানিয়েছে।

ফিলাডেলফিয়া অগ্নিনির্বাপণ দপ্তরের এক কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। বার্তাসংস্থা এএফপি বলছে, ফিলাডেলফিয়ার ওই তিনতলা ভবনে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা ১৩ এবং এদের মধ্যে শিশুর সংখ্যা ৭।

বিবিসি বলছে, স্থানীয় সময় বুধবার সন্ধ্যা ৬টার দিকে ফিলাডেলফিয়া শহরের উত্তরে অবস্থিত ওই ভবনে আগুন লাগে। এসময় ভবনটিতে মোট ২৬ জন অবস্থান করছিলেন। তবে আগুন লাগার পর ৮ জন নিরাপদে বাইরে বেরিয়ে আসতে পেরেছিলেন। এছাড়া আগুন নিয়ন্ত্রণে আনার পর আহত দু’জনকে হাসপাতালে নেওয়া হয়।

ফিলাডেলফিয়ার ডেপুটি ফায়ার কমিশনার ক্রেইগ মারফি সাংবাদিকদের জানিয়েছেন, এটি তার দেখা সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডগুলোর একটি। তিনি বলেন, আগুন লাগার কারণ হিসেবে কর্তৃপক্ষ এখন পর্যন্ত সন্দেহজনক কিছু না বললেও যেহেতু এখানে প্রাণহানি হয়েছে, তাই আমরা এর তদন্ত করবো।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা