ফ্রান্স
আন্তর্জাতিক

ফ্রান্সে আবারও একটি মসজিদ বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সের রাজধানী প্যারিসের উত্তরাঞ্চলে একটি মসজিদ বন্ধ করে দেওয়া হয়েছে। আঞ্চলিক কর্তৃপক্ষ এই মসজিদ বন্ধ করে দেওয়া হয়েছে বলে মঙ্গলবার (২৮ ডিসেম্বর) এএফপিকে জানিয়েছে।

রাজধানী প্যারিসের ১০০ কিলোমিটার উত্তরে ৫০ হাজার মানুষের শহর বিউভাইসে ওই মসজিদটির অবস্থান। ওইস অঞ্চলে অবস্থিত বিউভাইসের ওই মসজিদ আগামী ছয় মাস বন্ধ থাকবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

স্থানীয় প্রশাসন বলেছে, বক্তৃতার সময় মসজিদের ইমামের বিরুদ্ধে বিদ্বেষ, সহিংসতা এবং জিহাদে উসকানি দেওয়ার অভিযোগ আছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন ওই মসজিদের ইমাম খ্রিস্টান, সমকামী এবং ইহুদিদের লক্ষ্য করে বক্তৃতা দিয়েছেন বলে দুই সপ্তাহ আগে মসজিদটি বন্ধের প্রক্রিয়া শুরুর তথ্য জানিয়েছিলেন।

তার ওই ঘোষণার পর সেটি ছয় মাসের জন্য বন্ধের সিদ্ধান্ত মঙ্গলবার জানিয়ে দেওয়া হয়েছে। তিনি বলেছেন, ধর্মীয় স্থাপনায় এ ধরনের বক্তৃতা গ্রহণযোগ্য নয়।

কোনও ধর্মীয় স্থাপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আগে ফরাসি আইনে স্থানীয় কর্তৃপক্ষকে ১০ দিন ধরে তথ্য-সংগ্রহ করতে হয়। কিন্তু মঙ্গলবার সেখানকার কর্তৃপক্ষ এএফপিকে বলেছে, আগামী দু’দিনের মধ্যে মসজিদটি বন্ধ হয়ে যাবে।

চলতি মাসে স্থানীয় দৈনিক কুরিয়ার পিকার্ড এক প্রতিবেদনে জানায়, ওই মসজিদের ইমাম সম্প্রতি ইসলাম গ্রহণ করেছিলেন। মসজিদ ব্যবস্থাপনা সংস্থার একজন আইনজীবীর বরাত দিয়ে এই দৈনিক বলছে, ইমামের মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। ওইস অঞ্চল কর্তৃপক্ষের চিঠি পাওয়ার পর ইমামকে তার দায়িত্ব থেকে বরখাস্ত করা হয়েছিল।

ফ্রান্সের সরকার চলতি বছরের শুরুর দিকে দেশটির মসজিদগুলোতে উগ্রবাদের প্রচার চালানো হচ্ছে কি-না সে বিষয়ে জানতে তদন্ত বাড়ানো হবে বলে ঘোষণা দিয়েছিল।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

মাছ-মুরগি-ডিমের দামে আগুন, নাকাল নিম্ন-মধ্যবিত্ত

রাজধানীর বাজারে নিত্যপ্রয়োজনীয় খাবারের দামে স্বস্তি ফিরছে না। বিশেষ করে মাছ,...

যুদ্ধের প্রভাবে হরমুজে জাহাজ চলাচল কমেছে ৮০ শতাংশ

যুদ্ধ শুরুর পর এখনো স্বাভাবিক হয়নি হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল।...

কোম্পানীগঞ্জে যুবদল নেতাকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নের দাবিতে সমাবেশ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

ছাত্রদল নেত্রীকে নিয়ে ছাত্রলীগ নেত্রীর পোস্ট ভাইরাল

রাজশাহী কলেজ ছাত্রদলের নেত্রী প্রীতি চৌধুরীকে নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেত্রী...

শিল্প উৎপাদনে গ্যাস-বিদ্যুৎ সংকট, বাড়ছে রপ্তানি ও কর্মসংস্থানের ঝুঁকি

গ্যাস ও বিদ্যুতের সংকট ক্রমেই দেশের শিল্প ও উৎপাদন খাতের জন্য বড় বাধা হয়ে উঠছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা