আন্তর্জাতিক

সোমালিয়ায় বোমা হামলায় নিহত ৮

নিজস্ব প্রতিবেদক: আফ্রিকার পূর্বাঞ্চলীয় দেশ সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে জাতিসংঘের একটি নিরাপত্তা বহরে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় অন্তত আটজনের প্রাণহানি ঘটেছে। ভয়াবহ এ ঘটনায় শিক্ষার্থীসহ আহত হয়েছেন কমপক্ষে ২৩ জন।

বৃহস্পতিবারের (২৫ নভেম্বর) এক বিশাল বিস্ফোরণে মোগাদিশু প্রকম্পিত হয়ে ওঠে বলে কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে জানানো হয়, জঙ্গি সংগঠন আল-শাবাব এরই মধ্যে ভয়াবহ ওই হামলার দায় স্বীকার করেছে। তারা বিস্ফোরক ভরা একটি গাড়ি ব্যবহার করে আক্রমণটি চালিয়েছে। বিস্ফোরণের পর শহরের ওপরে ঘন ধোঁয়ার একটি স্তম্ভ দেখা যায়।

প্রত্যক্ষদর্শীদের মতে, বিস্ফোরণের পর ঘটনাস্থলের আশপাশে গুলির শব্দ শোনা গেছে।

হতাহতদের মধ্যে জাতিসংঘের কেউ আছেন কি-না, তাৎক্ষণিকভাবে তা পরিষ্কার হয়নি বলে দাবি রয়টার্সের। একটি স্কুলের পাশ দিয়ে যাওয়ার সময় জাতিসংঘের বহরটি লক্ষ্য করে বিস্ফোরণ ঘটানো হয়। যদিও মন্তব্যের জন্য করা অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেননি জাতিসংঘের কর্মকর্তারা।

মোগাদিশু পুলিশের মুখপাত্র আবদিফাতাহ আদেন হাসান বলেছেন, আমরা এখন পর্যন্ত আটজনের মরদেহ দেখেছি। পাশাপাশি ১৩ শিক্ষার্থীসহ আরও ১৭ জন এতে আহত হয়েছেন।

একটি এসইউভি ভর্তি বিস্ফোরক নিয়ে এক আত্মঘাতী হামলাকারী জাতিসংঘের নিরাপত্তা বহরকে লক্ষ্যস্থল করে বলে জানান তিনি।

আমিন অ্যাম্বুলেন্স সার্ভিস বিস্ফোরণে আহত অন্তত ২৩ জনকে হাসপাতালে নিয়ে গেছে বলে এর পরিচালক আবদিকাদির আবদি রহমান রয়টার্সের প্রতিবেদককে জানিয়েছেন।

আল-শাবাবের সামরিক অভিযানের মুখপাত্র আবদিয়াসিস আবু মুসাব এরই মধ্যে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, আল-শাবাবের যোদ্ধারা আক্রমণটি চালিয়েছে। তারা জাতিসংঘের বহরকে লক্ষ্যস্থল করেছে।

বিশ্লেষকদের মতে, মোগাদিশুর কেন্দ্রস্থলে কে-ফোর জংশনের পাশে ঘটানো ওই বিস্ফোরণ অত্যন্ত শক্তিশালী ছিল। বিস্ফোরণের ধাক্কায় নিকটবর্তী মুকাসসার প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের দেয়ালগুলো ভেঙে যায়। বিস্ফোরণে অনেকগুলো গাড়ি ছিন্নভিন্ন হয়ে পড়ে।

নিকটবর্তী ওসমান হাসপাতালের নার্স মোহাম্মদ হুসেন বলেছেন, বিস্ফোরণের ধাক্কায় আমরা কেঁপে উঠি, এরপর গুলির তীব্র শব্দে কানে তালা লেগে যায়। বিস্ফোরণে ধসে পড়া একটি সিলিংয়ের ধ্বংসস্তূপের মধ্য থেকে আমাকে টেনে বের করা হয়।

তিনি আরও বলেন, আমাদের হাসপাতালের দেয়ালগুলো ধসে পড়েছে। আমাদের অপর পাশের স্কুলও ধসে পড়েছে। আমি জানি না ঠিক কতজন এতে মারা গেছেন।

উল্লেখ্য, ক্ষমতা গ্রহণ করে দেশজুড়ে নিজেদের ধরনের কট্টর সরিয়া আইন চালু করতে চাওয়া আল-শাবাব বছরের পর বছর যাবত সোমালিয়ার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। গোষ্ঠীটি সোমালিয়া ও অন্যান্য স্থানে প্রায়ই বোমা ও বন্দুক হামলা চালায়।


সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা