কাঁকড়া
আন্তর্জাতিক

পুরুষ কাঁকড়ার দাম ৩৭ লাখ টাকা

আন্তর্জাতিক ডেস্ক: জাপানে পুরুষ কাঁকড়ার দাম পাঁচ মিলিয়ন ইয়েন বা প্রায় ৪৪ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি টাকায় এটির দাম পড়ে ৩৭ লাখ ৮১ হাজার ৩৮৫ টাকার মতো। দেশটিতে অনুষ্ঠিত হলো শীতকালিন সামুদ্রিক খাবারের নিলাম।

স্থানীয় সময় শনিবার ( ৬ নভেম্বর) সন্ধ্যায় জাপান সাগরের উপকূলে কানাযাওয়া বন্দরের একটি বাজারে শীতকালিন সুস্বাদু খাবারের নিলাম অনুষ্ঠিত হয়। সেখানেই এই দাম উঠে তুষার কাঁকড়ার।

এনএইচকে’র এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

ইশিকাওয়ার মৎস্যজীবি সমিতি বিশাল আকৃতির পুরুষ তুষার কাঁকড়া বাছাই করে আকার ও ধরন বিবেচনায়। এরপর নতুন ব্র্যান্ডের নাম দিয়ে বিক্রি করে সেগুলো।

শীতকালিন আয়োজনের সরাইখানা পরিচালনা কোম্পানির প্রধান শেফ এবারের নিলাম জেতে নেন। তিনি বলেন, করোনা মহামারির কারণে আর্থিক ক্ষতি কাটিয়ে উঠতে জেলেরা যে আপ্রাণ চেষ্টা করছেন তার জন্যই তিনি এটি কিনেছেন তাদের প্রতি কৃতজ্ঞতাবোধ থেকে।

টোকিওতে প্রতিবছর শীতকালিন বিভিন্ন ধরনের সামুদ্রিক খাবারের নিলাম অনুষ্ঠিত হয়। ২০১৯ সালের নিলামে একটি কাঁকড়া বিক্রি হয় রেকর্ড পরিমাণ ৪৬ হাজার ডলারে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ৩৯ লাখ ৪৫ হাজার ৬০০ টাকা।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পশ্চিম তীরে ইহুদি সেটেলারদের তাণ্ডব

দখলকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের একটি গ্রামে নতুন করে হামলা চালিয়েছেন ইসরায়েল...

চেহারা ভাড়ায় লাখপতি!

অভিনয়ের পাঠ না থাকলেও এখন শুধু একটি সুন্দর চেহারা দিয়ে লাখ লাখ টাকা কামানো সম...

আদর্শ ব্যাটার গড়লেন কোহলি

ওয়ানডে ফরম্যাটে রেকর্ড বইয়ে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখলেও ‘আল্টিমেট&rsq...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা