ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

টেক্সাসে পদদলিত হয়ে আটজনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের টেক্সাসে দুইদিনব্যাপী সংগীত উৎসবের প্রথম দিনের রাতে পদদলিত হয়ে আটজন মারা গেছেন।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন হিউস্টন দমকল বিভাগের প্রধান স্যামুয়েল পেনা।

কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা জানায়, শুক্রবার (৫ নভেম্বর) রাতে হিউস্টনে আয়োজিত বার্ষিক অ্যাস্ট্রোওয়ার্ল্ড মিউজিক ফেস্টিভ্যালের প্রথমদিনে প্রচুর মানুষ জড়ো হন। র‌্যাপার ট্রাভিস স্কট যখন গান করছিলেন তখন এ দুর্ঘটনা ঘটে। মঞ্চের বাইরে ভিড়ে পদদলিত হয়ে হতাহতের ঘটনা ঘটে। ট্রাভিস ২০১৮ সালে এ উৎসব চালু করেছিলেন।

হিউস্টনের দমকল বিভাগের প্রধান স্যামুয়েল পেনা বলেন, ঘটনাটি ঘটে স্থানীয় সময় রাত নয়টা ৪৫ এর দিকে। মঞ্চের চারপাশে প্রচণ্ড ভিড় হয়। শ্বাস নিতে না পেরে অনেকেই অনুষ্ঠান ছেড়ে বেরিয়ে যান। আমরা আটজনের মৃত্যুর খবর পেয়েছি। জেনেছি আরও বহু মানুষ আহত হয়েছেন। তবে এখনও নিশ্চিত হওয়া যায়নি। ১৭ জনকে হাসপাতালে নেয়া হয়েছে। এ ছাড়া ঘটনাস্থলে অনেককে সেবা প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

পুলিশ এ ঘটনার ছবি ও ভিডিও বিশ্লেষণ করে দেখছে। ঘটনাস্থলে ব্যাপক নিরাপত্তা সদস্য মোতয়েন করা হয়েছে।

দুর্ঘটনার কারণে পরবর্তী রাতের অনুষ্ঠান বাতিল করা হয়েছে। উৎসবে প্রায় ৫০ হাজারের মতো মানুষ অংশ নিয়েছিলো।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারী মহিলা কলেজে পাল্টাপাল্টি কর্মসূচি, শিক্ষার পরিবেশ ব্যাহত 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার "কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে" সাময়িক...

বোয়ালমারীতে জামায়াত নেতার সংবাদ সম্মেলনের জবাব দিলেন বিএনপি নেতা

ফরিদপুরের বোয়ালমারী পৌর ভবনের নিকটস্থ পাঞ্জেরী মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত এক সংব...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

শিল্পী সমিতির নির্বাচনে ২৪৩ ভোটে সভাপতি শিবা সানু 

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্ব...

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযান, ২৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ 

মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দ...

মাদারীপুরে ভেজাল খাদ্যপণ্য বিক্রি, দুইজনের কারাদণ্ড ও জরিমানা      

মাদারীপুরে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রির অভিযোগে দুই ব্যক্তিকে পাঁচ...

পল্লবীতে মুখে বালিশ চেপে অজ্ঞান করে কিশোরীকে ধর্ষণ 

রাজধানীর পল্লবীতে ১৪ বছরের এক কিশোরীকে মুখে বালিশ চেপে অজ্ঞান করে ধর্ষণের অভি...

কর্ণফুলী টানেলে ১৬১৬ কোটি টাকার অনিয়ম: আইএমইডি

কর্ণফুলী টানেল নির্মাণ প্রকল্পে ১ হাজার ৬১৬ কোটি টাকার আর্থিক অনিয়মের তথ্য উঠ...

লেখক ও গবেষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

দেশের বিশিষ্ট লেখক, গবেষক ও শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা