আইএস
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে হামলা করতে পারে আইএস

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানে তৎপর সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে নিয়ন্ত্রণ করা না হলে তারা আগামী ছয় মাসের মধ্যে যুক্তরাষ্ট্রে হামলা চালাতে পারে বলে সতর্ক করেছে পেন্টাগন।

মঙ্গলবার (২৬ অক্টোবর) মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়- পেন্টাগনের এক সিনিয়র কর্মকর্তা এ দাবি করেছেন।

মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো আফগানিস্তানের পরিস্থিতি পর্যবেক্ষণ করে এই সিদ্ধান্তে পৌঁছেছে বলে জানিয়েছেন তিনি। আরব নিউজের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

পেন্টাগনের নীতি নির্ধারণ বিষয়ক আন্ডারসেক্রেটারি কলিন কাহল বলেন, আইএস-খোরাসানের পাশাপাশি আল-কায়েদাও যুক্তরাষ্ট্রে হামলা চালাতে চায়। কিন্তু এই মুহূর্তে তাদের কারো সেই সক্ষমতা নেই।

পেন্টাগনের এই কর্মকর্তা আর বলেন, তবে আইএস-খোরাসান আগামী ছয় মাস থেকে এক বছরের মধ্যে সে সক্ষমতায় পৌঁছে যেতে পারে বলে গোয়েন্দা সংস্থাগুলো ধারণা করছে। তারা বলেছে, আল-কায়েদার একই সক্ষমতায় পৌঁছাতে সময় লাগবে এক থেকে দুই বছর।

আফগানিস্তানে তৎপর আইএস-খোরাসান গোষ্ঠীকে নির্মূল করার ইচ্ছা ও সক্ষমতা বিদ্রোহী গোষ্ঠী সরকারের আছে কিনা তা মার্কিন গোয়েন্দারা পর্যালোচনা করে দেখছে বলেও জানান কলিন কাহল।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে...

জনগণকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি রক্ষা করবে সরকার : অর্থমন্ত্রী

যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগর গড়ার প্রত্যয়ে দেশের প্রথম বিশেষায়িত...

দেশের নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা অতুলনীয় : মোজতবা খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহ...

প্রবাসীদের ব্যাংকিং সুবিধা বাড়াল বাংলাদেশ ব্যাংক

প্রবাসীদের জন্য ব্যাংকিং কার্যক্রম আরও সহজ করতে নন-রেসিডেন্ট কনভার্টিবল টাকা...

ট্রাম্পের ভয়ে লুক্সেমবার্গের নাগরিকত্ব নিচ্ছেন আমেরিকানরা

যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কারণে ইউরোপের ছোট...

এআই দিয়ে সৌরভের বায়োপিকের পোস্টার তৈরি, যা বললেন রাজকুমার

ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর বায়োপিক ‘দাদা: দ্য সৌরভ গাঙ...

নানা পাটেকরের মৃত্যু ঘিরে রহস্যের সন্ধানে পুলিশ

বলিউডের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকরের মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু করেছে গোয়া পু...

তুরস্কের সঙ্গে শত বছরের ঐতিহ্যগত সম্পর্ক: বিরোধীদলীয় নেতা

বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশের সঙ্গে তুরস্কের সম্পর্ক কে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা