আন্তর্জাতিক

পাকিস্তানের জয়ে উল্লাস করায় শিক্ষক বরখাস্ত

আন্তর্জাতিক ডেস্ক: চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো ভারতকে হারিয়ে ইতিহাস গড়েছে পাকিস্তান। আর এই জয় উদযাপন করায় ভারতের রাজস্থান প্রদেশে স্কুলের এক শিক্ষককে বরখাস্ত করা হয়েছে।

ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়, গত রোববার (২৪ অক্টোবর) এই ম্যাচের পর সামাজিক যোগাযোগমাধ্যমে পাকিস্তানের জয়ের সমর্থনে স্ট্যাটাস দেওয়ায় তাকে বরখাস্ত করেছে সেই বেসরকারি স্কুল কর্তৃপক্ষ।

আরও বলা হয়, পাকিস্তানের জয় উদযাপন করায় রাজস্থানের উদয়পুরের নীরজা মোদি স্কুল থেকে নাফিসা আত্তারি নামের ওই স্কুল শিক্ষককে বরখাস্ত করা হয়েছে। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপে ‘জিত গেইই... আমরা জিতেছি’ লিখে স্ট্যাটাস দিয়েছিলেন।

ইন্ডিয়া টুডে বলছে, দুবাইয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের বহুল আলোচিত ম্যাচে পাকিস্তান ভারতকে হারানোর কিছুক্ষণের মধ্যে পাকিস্তানি খেলোয়াড়দের কয়েকটি ছবিও আপলোড করেন তিনি। যেখানে পাকিস্তানি ক্রিকেটারদের জয় উদযাপন করতে দেখা গেছে।

এছাড়া স্কুলের একজন শিক্ষার্থীর অভিভাবক নাফিসা আত্তারির কাছে পাকিস্তান সমর্থন করেন কি-না জানতে চাইলে তিনি সাফ ‘হ্যাঁ’ জানিয়ে দেন। পরে শিক্ষার্থীদের মধ্যে স্টাটাসটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে স্কুলের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ তাকে বরখাস্ত করেছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারী মহিলা কলেজে পাল্টাপাল্টি কর্মসূচি, শিক্ষার পরিবেশ ব্যাহত 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার "কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে" সাময়িক...

শেরওয়ানির জন্য থামল ফ্লাইট, তদন্তে কর্তৃপক্ষ

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। উড্...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচ...

তাপদাহে স্তব্ধ ঢাকা, আয় সংকটে রিকশাচালকরা

প্রচণ্ড রোদের দাপটে রাজধানী ঢাকা যেন থমকে গেছে। সাধারণ দিনে যানজট আর ব্যস্ততা...

জুলাই অভ্যুত্থানের শহীদ-আহতদের ন্যায়বিচার দেশে নিশ্চিতের অঙ্গীকার প্রধানমন্ত্রীর

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের ন্যায়বিচার দেশের মাটিতেই নিশ্চিত করা হবে ব...

৩ বছরের ভোগান্তির অবসান: এলাকাবাসীর উদ্যোগে ভাঙা কালভার্ট সংস্কার

মাদারীপুরের কালকিনি উপজেলায় সরকারি বরাদ্দের অপেক্ষায় না থেকে স্থানীয় বাসিন্দা...

বাফেডার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা 

বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন (বাফেডা)-এর উদ্যোগে ‘এক্সচ...

তারেক রহমানকে হত্যার হুমকির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির বিক্ষোভ

চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা) সেতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা