ক্যালিফোর্নিয়া
আন্তর্জাতিক

বিপর্যস্ত ক্যালিফোর্নিয়া

আন্তর্জাতিক ডেস্ক: আচমকা তৈরি হওয়া ঘূর্ণিঝড়ের পর বন্যা-ভূমিধসে বিপর্যস্ত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য।

টানা কয়েক মাস প্রবল খরা ও ইতিহাসের অন্যতম ভয়াবহ দাবানলের পর আকাশে মেঘ দেখে কিছুটা খুশিই হয়েছিলেন সেখানকার মানুষেরা। কিন্তু হঠাৎ ঝড়-বন্যা-ভূমিধস একসঙ্গে আঘাত হেনে তাদের বিপদ আরও বাড়িয়ে তুলেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, দুর্যোগপূর্ণ শুষ্ক মৌসুমের পর অঙ্গরাজ্যটিতে এবার প্রলয় শুরু হয়েছে। সেখানে কিছু এলাকায় ১০ ইঞ্চি (২৫ সেন্টিমিটার) বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে লক্ষাধিক মানুষ।

রোববার (২৪ অক্টোবর) যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া অধিদফতর সতর্কতা জারি করে জানিয়েছে, ক্যালিফোর্নিয়ায়, বিশেষ করে দাবানলে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে শক্তিশালী ঝড়ের প্রভাবে আচমকা বন্যাসহ ভারি বৃষ্টিপাত হতে পারে। এছাড়া উপকূল বরাবর ঝড়ো বাতাস ও বিপজ্জনক ঢেউ আঘাত হানতে পারে। অপ্রত্যাশিতভবে কিছু এলাকায় বন্যাও দেখা দিতে পারে।

তবে মার্কিনিদের বিপদ এখনো কাটেনি। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ক্যালিফোনিয়ায় উত্তরাঞ্চলে রেকর্ডভাঙা বৃষ্টিপাত ও ঝড়ো বাতাস আগামী মঙ্গলবার (২৬ অক্টোবর) পর্যন্ত তাণ্ডব চালাতে পারে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা

আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভ...

ধামরাইয়ে কীর্তনের খিচুড়ি নিয়ে বিরোধ, যুবককে গুলি

ধর্মীয় কীর্তনের খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে বিরোধের...

গলার কাঁটা হয়ে দাঁড়ানো হাসিনাকে সরাতে ভারত ব্যস্ত, এমপি ফজলে হুদা

ভারতের সাথে বাংলাদেশের বিদ্যমান প্রত্যাবর্তন চুক্ত...

শীতের আমেজে নীরব ঘাতক উচ্চ রক্তচাপ!

শীতকাল মানেই অনেকের কাছে উষ্ণ চাদরের ওম আর গরম পানীয়ের চুমুকে গা এলিয়ে দেওয...

২৩ নভেম্বর মালিকদের প্রস্তাব ও ডিসেম্বরে কার্যকরের আশা মজুরি বোর্ডের

পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে আগামী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা