আন্তর্জাতিক

ঘোড়ার খামারে বিল গেটস কন্যার বিয়ের অনুষ্ঠান 

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের অন্যতম শীর্ষ ধনী বিল গেটসের মেয়ে জেনিফার গেটসের বিয়ের অনুষ্ঠান হবে যুক্তরাষ্ট্রের ওয়েস্টচেস্টার কাউন্টিতে একটি ঘোড়ার খামারে অনুষ্ঠিত হবে।

ফক্স নিউজের এক প্রতিবেদনে বলা হয়, ঘোড়ার খামারটি জেনিফার গেটসের নিজেরই। তারা বাবার কাছ থেকে ১২৪ একরের ওপর অবস্থিত এই খামারটি উপহার হিসেবে পেয়েছেন। সেখানেই হবে রাজকীয় এই বিয়ে। গেটস পরিবারের কর্মীরা ইতিমধ্যে অনুষ্ঠান আয়োজনে তোড়জোড় শুরু করেছে। তার প্রেমিক পেশাদার ঘোড় দৌড়বিদ নায়েল নাসেরের সঙ্গে সেখানে রাজকীয় বিয়ে হবে বলে আশা করছেন সবাই।

ফক্স নিউজ আরও জানায়, স্টানফোড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করার কিছুদিন পরই ১৬ মিলিয়ন ডলারের ওই খামার বাড়ি বাবা-মার কাছ থেকে উপহার পান জেনিফার।

ফক্স নিউজের এক প্রতিবেদনে বলা হয়, বিয়ের প্রাক্কালে বুধবার মা মেলিন্ডা গেটসের সঙ্গে যুক্তরাষ্ট্রের ম্যানহাটানের একটি বিলাসবহুল হোটেলে পৌঁছেছেন জেনিফার। এ সময় ২৫ বছর বয়সী জেনিফারের পরনে সাদা লেসের গাউন ও হাতে ম্যানিং ব্যাগ বহন করতে দেখা গেছে। তার সঙ্গে মা মেলিন্ডা গেটসও ছিলেন।

ফক্স নিউজ আরও জানায়, নায়েলও একই দিন ওই হোটেলে পৌঁছান। এ সময় নায়েলের পরনে ছিল জিন্স আর স্নিকার। নিজের এসইউভিতে চড়েই ৩০ বছর বয়সী নায়েল ওই হোটেলে পৌঁছান বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে। তবে ওই হোটেলে বিল গেটসকে আসতে দেখা যায়নি। গত রবিবার ক্যার্লিফোনিয়ায় একটি ওপেন টেনিস টুর্নামেন্টের গ্যালারিতে বিল গেটসকে দেখা গেছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতির শ্রদ্ধা

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদদের প্রত...

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ...

মণিপুরে বিষাক্ত মদ পানে ১৫ জনের মৃত্যু

ভারতের মণিপুর রাজ্যের চান্দেল জেলার চাকপি কারংয়ে ভেজাল ও বিষাক্ত মদ পানে শোক...

দৌলতদিয়ায় এসআরবি’র অভিযানে ৬ লাখ টাকার হেরোইনসহ আটক

রাজবাড়ীর গোয়ালন্দে ২০০ গ্রাম হেরোইনসহ তুহিন মোল্লা...

রাজাপুরে যুবদল নেতা এসএসসি পরীক্ষার্থীকে ফরম পূরণে আর্থিক সহায়তা করলেন

ঝালকাঠির রাজাপুরে শুক্তাগড় ইউনিয়নের ৯টি শিক্ষাপ্রত...

সাভার-আশুলিয়ায় কাজে ফিরেছেন শ্রমিকরা, ২১ কারখানা বন্ধ, ২৫টিতে ছুটি

তৈরি পোশাক খাতের শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণস...

শ্রমিকদের বেতন বাড়লে বাড়িভাড়া বাড়ানো যাবে না: মীর শাহে আলম

পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির সঙ্গে সঙ্গে শ্রমিক অধ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা