আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ২ জন নিহত হয়েছেন। এরপর নিজের বন্দুকের গুলিতেই নিহত হয়েছেন হামলাকারী নিজেও। নিহত তিন জনই মার্কিন ডাক বিভাগের কর্মচারী।

বার্তাসংস্থা এএফপি প্রতিবেদনে বলা হয় জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার (১২ অক্টোবর) দেশটির টেনেসি অঙ্গরাজ্যের একটি পোস্ট অফিসে এই হামলা ও প্রাণহানির ঘটনা ঘটে।

মেমফিস শহরের ইস্ট লামার ক্যারিয়ার অ্যানেক্স অফিসে হামলা চালায় বন্দুকধারী এক ব্যক্তি। হামলায় দুই ব্যক্তি নিহত হন। পরে নিজের বন্দুকের গুলিতেই আত্মহত্যা করেন অভিযুক্ত ওই হামলাকারী।

যুক্তরাষ্ট্রের পোস্টাল ইন্সপেক্টর সুসান লিংক সাংবাদিকদের জানান, নিহত দুই ব্যক্তি ও অভিযুক্ত হামলাকারী; তিনজনই মার্কিন ডাক বিভাগের কর্মী। তবে আপাতত হামলা বা প্রাণহানির কোনো হুমকি নেই।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)-এর মেমফিস ফিল্ড অফিসের মুখপাত্র লিসা-অ্যান কাল্প সংবাদ সম্মেলনে জানান, ‘হামলা ও প্রাণহানির এই ঘটনা নিয়ে কাজ করছে এফবিআই।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রাণনাশের হুমকি, ছাত্রদল নেতাসহ ২ জনের বিরুদ্ধে জিডি

মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভায় সম্পত্তি দ...

সম্প্রীতির বার্তা নিয়ে মণ্ডপে মণ্ডপে বিএনপি নেতা  ইমরান

শারদীয় দুর্গাপূজার মহা নবমীতে সম্প্রতি ও সৌহার্দ্য...

মাটিরাঙায় দুটি টাওয়ারের তার কেটে দিয়েছে দুর্বৃত্তরা

খাগড়াছড়ির মাটিরাঙায় টেলিটক টাওয়ারের তার চুরি ও গ...

প্রতিমা বিসর্জন হবে রাজধানীর ৩৩ পয়েন্টে

প্রতিমা বিসর্জন ঘিরে ঢাকা মহানগরীতে সর্বোচ্চ নিরাপ...

কাল দেশে ফিরছেন মিয়ানমার থেকে পালানো ৩ বাংলাদেশি

মিয়ানমারের স্ক্যাম কম্পাউন্ড থেকে পালিয়ে থাইল্যান্...

ভোলায় নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

ভোলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের...

হিমছড়ি সমুদ্র সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

কক্সবাজারের হিমছড়ি সমুদ্রসৈকতে গোসল করতে নেমে তিন...

হুতিদের হামলার মুখে সৌদি ছাড়ছেন ধনীরা

ইয়েমেনে হুতি গোষ্ঠীর ধারাবাহিক হামলার পর সৌদি আরবের বিমান চলাচল খাতে অস্থিরতা...

বিদায়ের অশ্রু আর ঢাকের সুরে শেষ হলো দুর্গোৎসব

আনন্দ, ভক্তি আর আবেগঘন বিদায়ের মধ্য দিয়ে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়...

বদর চুক্তিতে এক হলো চার মুসলিম দেশ, জোরদার হচ্ছে প্রতিরক্ষা জোট

নিজেদের সামরিক সক্ষমতা আরও শক্তিশালী করা এবং প্রতিরক্ষা খাতে পারস্পরিক সহযোগি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা