ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ভারতে আটক পাকিস্তানের সন্ত্রাসী

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে ১৩ বছর লুকিয়ে থাকা পাকিস্তানের সন্ত্রাসী মো. আশরাফকে (৪০) দিল্লি থেকে আটক করা হয়েছে। দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি বুধবার (১৩ অক্টোবর) এক প্রতিবেদনে বিষয়টি প্রকাশ করেছে।

ভারতীয় পুলিশ বলছে, আশরাফকে সোমবার আটক করা হয়। এই সন্ত্রাসী পূজায় হামলার পরিকল্পনা করেছিল।

দিল্লি পুলিশের স্পেশাল সেল জানায়, স্থানীয় সময় সোমবার (১১ অক্টোবর) রাত সোয়া নয়টার দিকে দিল্লির লক্ষ্মী নগর থেকে আশরাফ ওরফে আলি নামে ওই পাকিস্তানিকে আটক করে পুলিশ। তিনি পাকিস্তানের পাঞ্জাবের নরোওয়াল জেলার বাসিন্দা।

আশরাফ পাকিস্তানি গোয়েন্দা সংস্থার (আইএসআই) নির্দেশে ভারতে প্রবেশ করেছিল। আটকের পর তাকে ভারতীয় পুলিশ জিজ্ঞাসাবাদ করে। তার দেওয়া তথ্যমতে, নিরাপত্তা বাহিনী যমুনা নদীর এলাকা থেকে একটি একে-৪৭, ৬০ রাউন্ড গুলি, দুটি পিস্তল এবং গ্রেনেড বোমাসহ বেশকিছু অস্ত্র উদ্ধার করেছে।

জানা গেছে, তার বিরুদ্ধে একাধিক ধারায় মামলা হয়েছে। তিনি কোথায় কোথায় যেতেন এবং কাদের সঙ্গে যোগাযোগ রাখতেন সেটাও খতিয়ে দেখা হচ্ছে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

দীর্ঘ নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার, প্রধান শিক্ষক আটক

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে &ls...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা