আন্তর্জাতিক

বিশ্বের বিভিন্নস্থানে বর্ণবাদবিরোধী বিক্ষোভ

ইন্টারন্যাশনাল ডেস্ক:

যুক্তরাষ্ট্রে শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তার হাতে কৃষ্ণাঙ্গ মার্কিন নাগরিক জর্জ ফ্লয়েডের মৃত্যুর ঘটনার প্রতিবাদে দেড় সপ্তাহ ধরে চলমান বর্ণবাদবিরোধী বিক্ষোভের আগুন এখন গোটা বিশ্বেই ছড়িয়ে পড়েছে। বিশ্বজুড়ে নিজ নিজ দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের সঙ্গে হওয়া বর্ণ বৈষম্যের প্রতিবাদ জানাচ্ছে মানুষ।

শুক্রবার (৫ জুন) যুক্তরাষ্ট্র ছাড়া সবচেয়ে বড় বিক্ষোভটি হয় জার্মানিতে। রয়টার্সের তথ্য মতে, এদিন ফ্রাঙ্কফুর্ট এবং হামবুর্গে বিক্ষোভে জড়ো হন ১০ হাজারেরও বেশি মানুষ।

এসময় তাদের হাতে বিভিন্ন ব্যানার ছিল। ব্যানারে লেখা ছিল: ‘তোমার যন্ত্রণা, আমারও যন্ত্রণা; তোমার লড়াই, আমারও লড়াই’।

লন্ডনের ট্রাফালগার স্কয়ারে বিক্ষোভকারীরা এদিন ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে হাঁটু গেড়ে বসে প্রতিবাদ জানান।

অস্ট্রেলিয়ায় বিক্ষোভকারীরা ক্যানবেরার সংসদ ভবনের উদ্দেশে পদযাত্রা করেন। এসময় দেশটিতে আদিবাসীদের ওপর দীর্ঘদিন ধরে চলমান নিপীড়ন নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তারা।

অস্ট্রিয়ায় বিক্ষোভকারীরা মার্কিন দূতাবাসের সামনে জড়ো হয়ে স্লোগান দেন। এসময় তাদের হাতে বর্ণবাদবিরোধী স্লোগান লেখা ব্যানার ছিল।

নরওয়েতেও জনসমাবেশের ওপর জারি থাকা নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিক্ষোভ করেন হাজার হাজার মানুষ। সামাজিক দূরত্ব বিধি উপেক্ষা করে নরওয়ের সংসদ ভবন এবং মার্কিন দূতাবাসের সামনে জড়ো হন কয়েক হাজার বিক্ষোভকারী।

এছাড়া, নেদারল্যান্ডস, লাইবেরিয়া, ইতালি, কানাডা এবং গ্রিসেও মানুষ শুক্রবার বিক্ষোভ করেছে। শনিবারও বিক্ষোভের পরিকল্পনা রয়েছে।

তবে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি থাকায় শনিবার (৬ জুন) মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ কর্মসূচিতে নিষেধাজ্ঞা জারি করেছে প্যারিস পুলিশ।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে জামায়াত নেতার সংবাদ সম্মেলনের জবাব দিলেন বিএনপি নেতা

ফরিদপুরের বোয়ালমারী পৌর ভবনের নিকটস্থ পাঞ্জেরী মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত এক সংব...

মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্প শুরু

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা চ্যানেলের নাব্যতা ধরে রাখতে এবার শুরু...

বোয়ালমারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখ...

সেনাবাহিনীর সুনাম আন্তর্জাতিক অঙ্গনে সুবিদিত: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম সুবি...

টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস

দেশজুড়ে চলমান ভ্যাপসা গরম ও মৃদু তাপপ্রবাহ থেকে স্বস্তি মিলতে যাচ্ছে। সক্রিয়...

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, আহত ২

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ চলাকালে বিস্ফোরণের ঘটনায়...

শুধু দুদকের একার পক্ষে দুর্নীতি নিয়ন্ত্রণ সম্ভব নয়

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তারা বলেছেন, শুধু দুদকের একার পক্ষে দেশে দ...

খাগড়াছড়িতে প্রতিপক্ষের ব্রাশফায়ারে নিহত ৩

খাগড়াছড়ির পানছড়িতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠ...

আড়িয়াল খাঁ নদীর ভাঙনের আতঙ্ক, স্থায়ী বাঁধ নির্মানের দাবি  

প্রতি বছর বর্ষা মৌসুম এলে আতংকে থাকে মাদারীপুর জেলার কালকিনি উপজেলার খুনেরচর...

পরীক্ষার হলে মোবাইল ব্যবহার, এইচএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার

মুন্সীগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজ কেন্দ্রে (এইচএসসি) পরীক্ষার হলে মোবাইল ফোন ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা