আন্তর্জাতিক

এবার দ. কোরিয়ার উপর ক্ষেপেছে উ. কোরিয়া

ইন্টারন্যাশনাল ডেস্ক:

দক্ষিণ কোরিয়া থেকে উত্তর কোরিয়ার বিরুদ্ধে প্রচারণামূলক বেলুন বার্তা পাঠানোর বহু পুরনো প্রথা বন্ধ করার পরিকল্পনা নিয়েছে দক্ষিণ কোরিয়া সরকার। উত্তর কোরিয়া হুমকি দিয়েছে যে, এই বেলুন পাঠানো বন্ধ না হলে বৈরিতা বন্ধের লক্ষ্যে নেয়া সামরিক চুক্তি তারা খারিজ করে দেবে।

দক্ষিণ কোরিয়া থেকে আন্দোলনকর্মীরা বহু বছর ধরেই উত্তর কোরিয়ার মানবাধিকার রেকর্ড, এবং দেশটির পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষার সমালোচনা করে সীমান্তের অপর পারে বেলুনে বাঁধা বার্তা পাঠিয়ে আসছে। অবশ্য অতীতে অনেকে আবার বেলুনে বেঁধে ডলারের নোট এবং চকোলেটও পাঠিয়েছে।

কিন্তু উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের ছোট বোন কিম ইয়ো-জং হুমকি দিয়ে বলেছেন, উত্তর কোরিয়া থেকে দেশত্যাগী, তার ভাষায় সেই ''নিকৃষ্ট মানুষগুলো'' সম্প্রতি এই বেলুনগুলো ছাড়ছে এবং দক্ষিণ কোরিয়া সরকারের উচিত হবে এটা বন্ধে ব্যবস্থা নেয়া।

অনেক বছর ধরেই দক্ষিণ কোরিয়ার অ্যাকটিভিস্টরা এবং উত্তর থেকে দক্ষিণে পালানো ব্যক্তিরা উত্তর কোরিয়ার প্রয়াত নেতা কিম জং আনের সমালোচনা করতে এই পথ ব্যবহার করত।

দক্ষিণ কোরিয়া সরকার বলছে এই বেলুন দুই অংশের মধ্যে ''উত্তেজনা'' বাড়াচ্ছে। তবে দক্ষিণ কোরিয়ার একটি গোষ্ঠী বলছে তারা এ কাজ থামাবে না।

২০১৪ সালে উত্তর কোরিয়ার সৈন্যরা গুলি করে ওই বেলুনগুলো নামানোর চেষ্টা করত, যার ফলে সীমান্তে দু পক্ষের মধ্যে গুলি বিনিময়ের ঘটনাও ঘটেছে।

উত্তর কোরিয়াও অতীতে হিলিয়াম বেলুনে তাদের লিফলেট পাঠিয়েছে দক্ষিণে। যেসব লিফলেটের মাধ্যমে তারা "বৈরি আচরণ বা নির্বোধের মত পদক্ষেপ" বন্ধ করার আহ্বান জানিয়েছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা