ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কংগ্রেসে যোগ দিলেন কানহাইয়া কুমার

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের আলোচিত তরুণ বামপন্থী নেতা কানহাইয়া কুমার কংগ্রেসে যোগ দিয়েছেন। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) কমিউনিস্ট পার্টি (সিপিআই) ছেড়ে রাহুল গান্ধীর হাতে কংগ্রেসে যোগ দেন তিনি।

এদিন সকাল থেকেই রাজধানী দিল্লিতে কংগ্রেস কার্যালয়ের বাইরের দিকটা কানহাইয়া কুমারকে স্বাগত জানাতে পোস্টারে পোস্টারে ছেয়ে গিয়েছিলো। কংগ্রেসের নেতা কর্মীদের মধ্যেও উৎসাহ ছিলো ব্যাপক।

এরপর দিল্লির শহিদ-ই-আজম ভগৎ সিং পার্কে রাহুল গান্ধীর সঙ্গে মুষ্ঠিবদ্ধ হাত তুলে ধরেন কানহাইয়া কুমার। ভগৎ সিংয়ের জন্মদিনের পরই কংগ্রেসে যোগ দিলেন তিনি।

এনডিটিভি জানায়, কংগ্রেসে যোগদানের পর এক সংবাদ সম্মেলনে কানহাইয়া বলেছেন, কংগ্রেস শুধু একটা দল নয়, এটি দেশের সবচেয়ে পুরনো ও সর্বাধিক গণতান্ত্রিক দল। শুধু আমি নই, অনেকেই মনে করেন, কংগ্রেস ছাড়া এই দেশ বাঁচবে না।

২০১৬ সালে কাশ্মীরের স্বাধীনতাকামী নেতা আফজাল গুরুর ফাঁসি কার্যকরের চতুর্থ বার্ষিকীর দিন জেএনইউ ক্যাম্পাসে আয়োজিত প্রতিবাদ সভা থেকে বিতর্কিত স্লোগান উঠাকে ঘিরে প্রথম শিরোনামে আসেন কানহাইয়া। তারপর থেকেই দেশের রাজনীতির অংশ হয়ে যান তিনি।

জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) ছাত্র সংসদের সভাপতি থেকে জাতীয় রাজনীতিতে প্রবেশ করেছিলেন তিনি। এরপর লোকসভা ভোটে বিহার থেকে সিপিআই-এর টিকিটে প্রতিদ্বন্দ্বিতা এবং বিজেপির উচ্চ পর্যায়ের নেতার কাছে পরাজিত হওয়া কানহাইয়ার রাজনৈতিক উত্থান হয়েছে দ্রুতই।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

চীনকে ৫ গোলে বিধ্বস্ত করে ঐতিহাসিক জয় পেয়েছে ফিলিস্তিন

চীনের বিপক্ষে দুর্দান্ত ও দাপুটে এক জয় দিয়ে নিজেদের এশিয়া সফর ও প্রস্তুতি ক্য...

প্রকাশ্যে বৃদ্ধের বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মধু মিয়া (৬২) নামে এক ভ্রাম্যমাণ ফল...

কাভানের রেকর্ডে মেক্সিকোকে উড়িয়ে দিল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের ফুটবল অঙ্গনে নতুন এক ইতিহাস গড়েছেন তরুণ বিস্ময় বাংলাদেশি বংশোদ...

তাঞ্জানিয়ায় আইপিইউ সম্মেলনে গেলেন স্পিকার

তাঞ্জানিয়ার আরুসায় অনুষ্ঠিতব্য ১৫৩তম আইপিইউ সম্মেল...

কেন বাংলাদেশে খেলা হলো না ব্রাজিলের

ব্রাজিলের তারকাখচিত ফুটবল দলকে বাংলাদেশে নিয়ে আসার দারুণ একটি সুযোগ তৈরি হয়েছ...

ভাঙারি ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা: প্রধান আসামির জামিন স্থগিত

রাজধানীর মিটফোর্ড (স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ)...

শুরু হচ্ছে ফায়ার ম্যারাথন-১০২ এর রেজিস্ট্রেশন

‘Run & Rise for Humanity, Recall 102’ স্লোগানকে সামনে রেখে আন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা