ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

গোসল না করায় স্ত্রীকে তালাক

আন্তর্জাতিক ডেস্ক: স্ত্রী প্রতিদিন গোসল করেন না- এমন অভিযোগ এনে তিন তালাক দিয়ে ফেললেন স্বামী। আর এরপরেই ঘটে হুলুস্থূল কাণ্ড। ওই নারী তাদের বিয়ের সম্পর্ক টেকাতে মহিলা অধিকার সংরক্ষণ সেলে দ্বারস্থ হন বলে জানিয়েছে নিউজ ১৮।

এখন সম্পর্ক আবার নতুন করে জোড়া লাগানোর জন্য স্বামী ও স্ত্রীকে কাউন্সিলিং করছে ওই মহিলা অধিকার সংরক্ষণ সেল। এমন ঘটনা ঘটেছে ভারতের উত্তর প্রদেশ আলীঘরে।

এ বিষয়ে স্থানীয় সংবাদ মাধ্যমকে ওই মহিলা অধিকার সংরক্ষণ সেল জানিয়েছে, একজন মহিলা তাদের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগে বলা হয়েছে প্রতিদিন গোসল না করায় তার স্বামী তাকে তিন তালাক দিয়েছে। এখন আমরা তাদের বিয়ের সম্পর্ক ঠেকানোর জন্য দুজনকেই কাউন্সিলিং করছি।

স্বামীর কাছ থেকে তিন তালাক পাওয়া ওই নারী মহিলা সংরক্ষণ সেলকে জানিয়েছেন, তিনি তার স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ চান না। তিনি স্বামী ও সন্তান নিয়ে সংসার করতে চান।

কাউন্সিলিং এর একজন মুখপাত্র বলেন, দুই বছর আগে কাওয়াসি গ্রামের ওই নারীর সঙ্গে চন্দাস গ্রামের ওই পুরুষের বিয়ে হয়। তাদের এক বছরের একটি সন্তান রয়েছে।

এদিকে স্ত্রীর সঙ্গে আর কোনো সম্পর্ক রাখতে চান না ওই স্বামী। এজন্য তিনিও কাউন্সিলিং এর কাছে আর্জি জানিয়েছেন।

আবেদনে স্বামী বলেন, স্ত্রীকে গোসল করতে বললে প্রতিদিন সে আমার সঙ্গে ঝগড়া করে। এ কারণে তার সঙ্গে আমি আর কোনো ধরনের সম্পর্ক রাখতে চাই না।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানকে নিয়ে বার্সা-রিয়ালের লড়াই

বয়স সবেমাত্র ১৭ বছর পেরিয়েছে। এরই মধ্যে মার্কিন জাতীয় দলের হয়ে জালের দেখা...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

নিরাপদ খাদ্যের ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে স্থাপিত ভ্রাম্যমাণ পরীক্ষাগার (মোবাইল ল্যাবরেটরি ভ্...

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

আলতাফকে ভবন নির্মাণে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

জন্ম থেকেই দুই হাত নেই, তবু অদম্য ইচ্ছাশক্তি ও অধ্...

হুতিদের হামলার শঙ্কায় সৌদি আরবের ক্রীড়াঙ্গনে অনিশ্চয়তা

মধ্যপ্রাচ্যের বর্তমান ভূরাজনৈতিক সংঘাত ও নিরাপত্তা আশঙ্কার সরাসরি প্রভাব পড়তে...

নিহতদের প্রতি শ্রদ্ধাঞ্জলিসহ নানা আয়োজনে ঢাবি শোক দিবস পালিত

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আজ বৃহস্পতিবার (১৫ অক্...

নির্বাচনী পরীক্ষায় বসার আগে ইরানে সামরিক অভিযান চান নেতানিয়াহু

সামনে দোরগোড়ায় কড়া নাড়ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নির্বাচন। রাজনৈতিক এই অস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা