করোনা ভাইরাস। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বিশ্বে করোনায় আক্রান্ত-মৃত্যু কমেছে

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বে ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমেছে। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে ৮ হাজার ৪১৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিশ্বে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৭ লাখ ৫০ হাজার ৫১৫ জন।

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৪ লাখ ৯৭ হাজার ৭৩৬ জন। এ নিয়ে বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৩ কোটি ১৮ লাখ ৬৫ হাজার ১৮৬ জনে।

করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটার থেকে শনিবার (২৫ সেপ্টেম্বর) সকালে এই তথ্য জানা গেছে।

ওয়ার্ল্ডওমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৪ লাখ ২৫ হাজার ৪৮৪ জন। এ নিয়ে করোনা থেকে মোট সুস্থ হয়েছেন ২০ কোটি ৮৪ লাখ ৫৯ হাজার ৪১২ জন।

ওয়ার্ল্ডওমিটার জানায়, করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৪ কোটি ৩৬ লাখ ৬৯ হাজার ৬৯৬ জন আর মারা গেছেন ৭ লাখ ৫ হাজার ২৯৩ জন।

করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৩৬ লাখ ২৩ হাজার ৭২ জনে। মধ্যে মৃত্যু হয়েছে ৪ লাখ ৪৬ হাজার ৬৯০ জনের।

ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে। দেশটিতে মোট শনাক্ত রোগী ২ কোটি ১৩ লাখ ২৭ হাজার ৬১৬ জন এবং মৃত্যু হয়েছে ৫ লাখ ৯৩ হাজার ৬৯৮ জনের।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত বছরের ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা