আন্তর্জাতিক

হংকং নিরাপত্তা আইন পাস!

আন্তর্জাতিক ডেস্ক:

সরাসরি জাতীয় নিরাপত্তা আইন জারি করতে স্বায়ত্তশাসিত নগর হংকংয়ে সম্প্রতি একটি বিলের অনুমোদন দিয়েছে চীনের পার্লামেন্ট।

বৃহস্পতিবার চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেসে এই খসড়া বিল অনুমোদিত হয়।

চীন বলছে, গত বছর টানা কয়েক মাস ধরে সরকারবিরোধী আন্দোলন ও সহিংসতা দেখা হংকংয়ে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন, বৈধ সরকারকে উৎখাতের চেষ্টা, সন্ত্রাসবাদ ও বিদেশি হস্তক্ষেপ রুখতে এ নিরাপত্তা আইন জরুরি হয়ে পড়েছিল।

এদিকে, চীনের এই পদক্ষেপের ব্যাপক সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, কানাডা ও অস্ট্রেলিয়া।

তারা বলছে, এই পদক্ষেপ “একটি দেশ, দুটি ব্যবস্থা” কাঠামোকে ক্ষতিগ্রস্ত করবে এবং যা জাতিসংঘের নিবন্ধিত চীন-ব্রিটিশ যৌথ ঘোষণাপত্রের আইনগত বাধ্যবাধকতার সঙ্গে সরাসরি বিরোধ সৃষ্টি করেছে।

তারা আরও বলেছে, এই আইনের ফলে হংকংয়ের স্থিতিশীলতা ও সমৃদ্ধি ক্ষতিগ্রস্ত হয়েছে।

তাদের মতে, এটি (নতুন আইন) রাজনৈতিক অপরাধে বিচারের সম্ভাবনা বৃদ্ধি করবে এবং হংকংয়ের জনগণের অধিকার রক্ষার জন্য বিদ্যমান প্রতিশ্রুতিগুলোকে লঙ্ঘন করবে। যার মধ্যে রয়েছে- নাগরিক ও রাজনৈতিক অধিকার সম্পর্কিত আন্তর্জাতিক চুক্তি এবং অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক বিষয়ক। সূত্র: টরোন্টো সান টাইমস

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

১০০ কেজি ওজনেই অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত সারা আলি খানের

ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন বলিউড তারকা সারা আলি...

বিয়ের প্রলোভন দেখিয়ে মারমা তরুণী ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার

বান্দরবানে এক মারমা তরুণীকে ধর্ষণের অভিযোগে জাতীয়...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা