আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে ২৫ শহরে কারফিউ

ইন্টারন্যাশনাল ডেস্ক:

যুক্তরাষ্ট্রে বিক্ষোভের কারণে দেশটির ১৬ রাজ্যের ২৫ শহরে কারফিউ জারি করা হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন'এর প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

বিক্ষোভ ছড়িয়ে পড়া যুক্তরাষ্ট্রের অন্তত ৮টি রাজ্যে ফ্লয়েড প্রতিবাদ সামাল দিতে ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছে। বিভিন্ন স্থানে এখনও চলছে লুটপাট, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ, ভাংচুর আর বিক্ষোভ।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ন্যাশনাল গার্ডের ১০ হাজার ৮০০ সেনা পাঠানোর পর আরো ৪ হাজার ১০০ সিটিজেন সোলজার্স ও এয়ারম্যানকে মিনেসোটায় মোতায়েন করা হয়।

লস এঞ্জেলসের মেয়র এরিক গারচেট্টি পুরো শহরজুড়েই কারফিউয়ের মেয়াদ বৃদ্ধির পর সবাইকে ঘরে থাকার জন্যে অনুরোধ জানিয়েছেন।

মিনিয়াপলিসের ৮০ শতাংশ মানুষ এখন কারাগারে বন্দী। এদের গত দুই দিনে মিনেসোটা থেকে গ্রেপ্তার করার তথ্য মিলেছে হেনিপিন কাউন্টি শেরিফস অফিস থেকে।

এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প বিক্ষোভকারীদের বিরুদ্ধে হিংস্র কুকুর ও ভয়ঙ্কর অস্ত্র ব্যবহারের হুমকি দিয়েছেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

১০০ কেজি ওজনেই অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত সারা আলি খানের

ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন বলিউড তারকা সারা আলি...

বিয়ের প্রলোভন দেখিয়ে মারমা তরুণী ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার

বান্দরবানে এক মারমা তরুণীকে ধর্ষণের অভিযোগে জাতীয়...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা