আন্তর্জাতিক

খুলে দেওয়া হয়েছে আল-আকসা মসজিদ

আন্তর্জাতিক ডেস্ক:

মহামারি করোনায় দীর্ঘ দুই মাস বন্ধ থাকা জেরুজালেমের ঐতিহাসিক আল-আকসা মসজিদ খুলে দেওয়া হয়েছে। রোববার (৩১ মে) ভোরের দিকে মসজিদটির চত্বর খুলে দেওয়া হয়।

মুসলিম ধর্মাবলম্বীদের জন্য সৌদি আরবের মক্কা ও মদিনার পর তৃতীয় গুরুত্বপূর্ণ স্থান হিসেবে ভাবা হয় পবিত্র আল-আকসাকে।

জানা গেছে, রোববার ফজরের নামাজের কয়েক ঘণ্টা আগে মুসল্লিদের মসজিদ চত্বরে প্রবেশ করার অনুমতি দেওয়া হয়। মুসল্লিদের সবাই ছিলেন মাস্ক পরিহিত।

এ সময় মুসল্লিদের অভিনন্দন জানান আল-আকসার মসজিদের পরিচালক ওমর আল-কিসওয়ানি।

আল-আকসার মসজিদ চত্বরটি অবস্থিত ইসরায়েলের অধিকৃত পূর্ব জেরুজালেমে। করোনা মহামারীর কারণে গত মার্চে মসজিদটির চত্বর বন্ধ করে দেয় ইসরায়েল কর্তৃপক্ষ।

রোববার ওই চত্বরের আল-আকসা মসজিদের পাশাপাশি খুলে দেওয়া হয় বিখ্যাত ডোম অব দ্য রকও। মুসলমানদের বিশ্বাস, মিরাজের রাতে এখান থেকে তাদের নবী হজরত মোহাম্মদ (স.) আল্লাহর সান্নিধ্য লাভের জন্য ঊর্ধ্বাকাশে গমন করেছিলেন।

ফিলিস্তিনি ও ইসরায়েলিদের মধ্যে দীর্ঘ বিরোধের অন্যতম কারণ এই আল-আকসা। জায়গাটি ইহুদি ও খ্রিস্টান ধর্মাবলম্বীদের জন্যও গুরুত্বপূর্ণ।

ঈদুল ফিতরের সময় আল-আকসা প্রাঙ্গণে ঈদের নামাজ পড়তে আসলে ইসরায়েলি নিরাপত্তাবাহিনীর বাধার মুখে পড়ে ফিলিস্তিনিরা। অনেককে আটকও করা হয়।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

১০০ কেজি ওজনেই অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত সারা আলি খানের

ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন বলিউড তারকা সারা আলি...

বিয়ের প্রলোভন দেখিয়ে মারমা তরুণী ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার

বান্দরবানে এক মারমা তরুণীকে ধর্ষণের অভিযোগে জাতীয়...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা