আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় জঙ্গি নেতা নিহত

আন্তর্জাতিক ডেস্ক: আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে এক ‘গোলাগুলিতে’ নিহত হয়েছেন ইন্দোনেশিয়াভিত্তিক জঙ্গিগোষ্ঠী এমআইটির (ইস্ট ইন্দোনেশিয়া মুজাহিদিন) শীর্ষ নেতা আলী কালোরা ও এমআইটির অপর নেতা জাকা রমজান ওরফে ইকরিমা।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা ও বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

ইন্দোনেশীয় পুলিশের বিবৃতির বরাতে প্রতিবেদনে বলা হয়, সুলাওয়েসি দ্বীপের আঞ্চলিক সামরিক প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ফরিদ মাকরুফ জানান, শনিবার সুলাওয়েসি দ্বীপের একটি গ্রামে একটি যৌথ অভিযান চালানো হয়। এসময় দু’পক্ষের গোলাগুলিতে এমআইটির নেতা আলী কালোরা নিহত হয়। জঙ্গিগোষ্ঠীর আরেক সদস্য জাকা রমাদান ওরফে ইকরিমা গুলিবিদ্ধ হয়ে মারা যায়।

পরে ঘটনাস্থল থেকে বিস্ফোরকদ্রব্য, এম ১৬ রাইফেল ও দুটি চাপাতি উদ্ধার করার কথাও জানায় দেশটির নিরাপত্তা বাহিনী।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা