আন্তর্জাতিক

করোনায় বন্ধ হচ্ছে অস্ট্রেলিয়ার শতাধিক পত্রিকা

আন্তর্জাতিক ডেস্ক:

মহামারি করোনার সৃষ্ট পরিস্থিতির কারণে শতাধিক পত্রিকা ছাপানো বন্ধ করে দিচ্ছেন রুপার্ট মার্ডকের প্রতিষ্ঠান নিউজ করপোরেশন অস্ট্রেলিয়া। দ্য গার্ডিয়ান ও কাউন্টার পাঞ্চ এর প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

এতে করে অস্ট্রেলিয়ায় ১০০টির বেশি আঞ্চলিক ও স্থানীয় পত্রিকা ছাপানো বন্ধ করে দেওয়া হবে বলে জানা গেছে।

প্রতিষ্ঠানটি জানায়, ছাপানো বন্ধ হতে যাওয়া তাদের আঞ্চলিক ও স্থানীয় পত্রিকাগুলো ২৯ জুন পর্যন্ত ছাপানো হবে। এরপর থেকে এসব পত্রিকার ৭৬টির অনলাইন সংস্করণ চালু থাকবে, ৩৫টি স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হবে।

কাউন্টার পাঞ্চকে এ প্রতিষ্ঠানের মিডিয়া উইং সিইও রিচার্ড ব্রাভ বলেন, পাঠক সংখ্যা ব্যাপক হারে কমে যাওয়া গেছে, চরম ভাটা পড়েছে বিজ্ঞাপন প্রাপ্তিতে। তাই অনেকে কর্মসংস্থান হারাবেন জেনেও এ ব্যবস্থা নিতে হলো।

নিউজ করপোরেশন অস্ট্রেলিয়ার নির্বাহী চেয়ারম্যান মাইকেল মিলনার বলেন, করোনা মহামারির কারণে সংবাদপত্র শিল্পে স্থায়ী পরিবর্তন আসছে। স্থানীয় ছাপানো পত্রিকাগুলোর টিকে থাকার ওপর এই সংকট প্রভাব ফেলেছে।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও প্রকৃত অবস্থার পর্যালোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্প...

 ‘৩০০ ফিটের’ হাল

রাজধানীর যানজট কমানো, দ্রুত যোগাযোগ নিশ্চিত করা এবং পূর্বাচল নতুন শহরের সঙ্গে...

‘লকডাউন’ দিল্লি!

ভারতের নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিকে কেন্দ্র কর...

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

সব সময় সবকিছু পরিকল্পনামতো হয় না

দেড় বছর পর বড় পর্দায় ফিরছেন নুসরাত ফারিয়া। আগামী ড...

মাদারীপুরে জেলে পরিবারের মাঝে  চাল বিতরন

মা ইলিশ সংক্ষনে মাদারীপুরে অসহায় জেলে পরিবারের মাঝ...

রাকসু হল জিএসের ছাত্রত্ব বাতিলের সুপারিশ প্রত্যাহারের দাবি শিক্ষার্থীদের

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ও শহীদ জিয়া...

কুলাউড়ার প্রথম সাংসদ ব্যারিস্টার মুন্তাকিম আর নেই

মৌলভীবাজারের কুলাউড়ার প্রথম নির্বাচিত সংসদ সদস্য,...

শ্রীমঙ্গলে ২৯ পিস ইয়াবাসহ এক নারী গ্রেপ্তার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ২৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ হো...

ইউটিউবে নতুন যাত্রা শুরু করলেন সালমান খান

ভক্তদের সঙ্গে আরও সরাসরি যোগাযোগ স্থাপনের লক্ষ্যে এবার নিজস্ব ইউটিউব চ্যানেল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা