আন্তর্জাতিক

কাবুল থেকে বিমান চলাচল শুরু

আন্তর্জাতিক ডেস্ক: প্রথমবারের মতো যুক্তরাজ্যের নাগরিকসহ কয়েকশ যাত্রী নিয়ে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইট বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) আফগানিস্তানের কাবুল বিমানবন্দর ছেড়েছে।

মার্কিন সেনারা কাবুল ত্যাগ করার পর বিমানবন্দরটি সংস্কারের দায়িত্ব নেয় কাতার। প্রথমে তারা অভ্যন্তরীণ বিমান চলাচলের অনুমতি দিয়েছিল। সম্প্রতি কাতার সফরে গিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীকে সহায়তাকারী লোকজন সরিয়ে নিতে সহায়তার আহ্বান জানান।

হোয়াইট হাউজের পক্ষ থেকে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রের নাগরিকরা কাবুল ছাড়তে পেরেছেন। কাতারকে ধন্যবাদ জানিয়ে এতে বলা হয়েছে, কূটনৈতিক সম্পর্ক বজায় রেখে খুব সতর্কতার সঙ্গে কাজ করা হচ্ছে।

হোয়াইট হাউজের বিবৃতিতে আরও বলা হয়েছে, আফগান খুব পেশাদারিত্বের পরিচয় দিয়েছে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়তে। কানাডাও নিশ্চিত করেছে যে, ওই ফ্লাইটে করে তাদের ৪৩ জন নাগরিক কাবুল ছেড়েছেন।

বৃহস্পতিবার কাবুল বিমানবন্দরে এক সংবাদ সম্মেলনে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ দূত ড. মুতলাক বিন মাজেদ আল কাহতানি বলেন, আমি স্পষ্টভাবে বলতে পারি যে, আফগানিস্তানের ইতিহাসে এটি একটি ঐতিহাসিক দিন। কারণ কাবুল বিমানবন্দর এখন চালু রয়েছে।

গত ১৫ আগস্ট কাবুল নিয়ন্ত্রণে নেওয়ার পর এবং ৩১ আগস্ট যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের পর স্বাভাবিকভাবে এই প্রথম ফ্লাইট আফগানিস্তান ছাড়তে পেরেছে। রাজনৈতিক গোলযোগ আর বিমানবন্দরে বোমা বিস্ফোরণে দেশটিতে দুই শতাধিক মানুষের প্রাণ গেছে। যার মধ্যে যুক্তরাষ্ট্রের ১৩ জন সেনা সদস্যও নিহত হন। এ পর্যন্ত দেড় লাখেরও বেশি মানুষ ভয় আর আতঙ্কে ভিটে ছেড়েছেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ পৌরসভায় ড্রেনের ব্লকেজ অপসারণ জোরদার 

বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমিয়ে নগরবাসীর স্বস্তি নিশ্চিত করতে মুন্সীগঞ্জ পৌরসভা...

ঝালকাঠিতে রাজনীতির কেন্দ্র এখন ময়লার ভাগাড়

রাজনৈতিক পটপরিবর্তনের পর ২০২৪ সালের ৫ আগস্ট ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের শিক...

২১ বছরের দুদকে দীর্ঘতম শূন্যতা

প্রায় নয় দশক আগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর ‘প্রশ্ন’ কবিতায়...

পদোন্নতি ঘিরে পুলিশের অন্দরে উত্তাপ

বাংলাদেশ পুলিশে অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতি প্রক্রিয়...

নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় শিশুসহ ৫২ জন অপহৃত

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের জামফারা অঙ্গরাজ্যে বন্দুকধারীদের হামলায় শিশুসহ...

রাজধানীজুড়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ

রাজধানীর একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে মঙ্গলবার (৪ আগস্ট) ছাত্রদল ও ছাত্রশিবিরের ন...

আলিয়া মাদ্রাসায় ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অধ্যক্ষ

রাজধানীর সরকারি আলিয়া মাদ্রাসায় ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে স...

জবিতে শিবির-ছাত্রদল সংঘর্ষ, আহত ৭০

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের উন্নয়নসংক্রান্ত তিন দফা দ...

ঢাকা কলেজে শিবির-ছাত্রদল সংঘর্ষ

রাজধানীর ঢাকা কলেজে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত একটি কর্...

নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় শিশুসহ ৫২ জন অপহৃত

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের জামফারা অঙ্গরাজ্যে বন্দুকধারীদের হামলায় শিশুসহ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা