আন্তর্জাতিক

ভারত-চীন উত্তেজনা বেড়েই চলেছে!

আন্তর্জাতিক ডেস্ক:

বৈশ্বিক মহামারি করোনাকালীন সময়েও উত্তরাখণ্ডে ইন্দো-চীন সীমান্তে বাড়তি সেনা মোতায়েন শুরু করেছে ভারতীয় সেনাবাহিনী।

ভারত-চীন প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর বেইজিং নিজের এলাকায় সেনা সংখ্যা বৃদ্ধি করছে এমন সংবাদ পাওয়ার পরই উত্তরাখণ্ডে বাড়তি সেনা মোতায়েন শুরু করেছে ভারত।

উত্তরাখণ্ডে অবস্থিত ইন্দো-চীন সীমান্তের মধ্যাঞ্চলে বাড়তি বাহিনী মোতায়েন করা হচ্ছে। চীন গুলডং সেক্টরে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা ধরে সেনা মোতায়েন করায় ভারতীয় সেনাবাহিনীও সে পথেই হাঁটছে। -খবর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের।

আগে থেকেই ভারত-চীন সীমান্তে উত্তেজনা চলছিল। তার মধ্যেই গত কয়েকদিন ধরে সীমান্তে সেনা সংখ্যা বাড়াচ্ছিল চীন। পাল্টা পদক্ষেপ হিসেবে উত্তরাখণ্ডে বাড়তি সেনা মোতায়েন করেছে ভারত।

লাদাখে সেনাবাহিনীর পাশাপাশি ইউএভি (আনম্যান্ড এরিয়াল ভেহিক্যাল) দিয়ে নজরদারি চলছে।

লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা অঞ্চলের বেশ কিছু জায়গায় ইতোমধ্যেই শক্তি বাড়িয়েছে চীন। ঝুঁকিপূর্ণ হলেও ওইসব এলাকায় ভারতও সেনা মোতায়েন করেছে।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

১০০ কেজি ওজনেই অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত সারা আলি খানের

ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন বলিউড তারকা সারা আলি...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা