আন্তর্জাতিক

এবার করোনা আক্রান্ত হলেন রিয়াদে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা

নিউজ ডেস্কঃ

করোনা আক্রান্ত হয়েছেন রিয়াদে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা। গতকাল সোমবার (২৫ মে) মামুনুর রশিদের করোনা পজিটিভ রিপোর্ট আসে। রিয়াদ থেকে তিনি নিজেই এ খবর জানান। বর্তমানে তিনি সৌদি আরবের রাজধানী রিয়াদে বাংলাদেশ দূতাবাসের লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কর্মরত আছেন। সোমবার সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় তার করোনার রিপোর্ট পজিটিভ বলে জানায়।

তিনি সৌদি কর্তৃপক্ষের সঙ্গে করোনা নিয়ে তথ্য ও সহযোগীতার বিষয়ে ফোকাল পয়েন্ট কর্মকর্তা হিসেবে দায়িত্বপ্রাপ্ত আছেন।

ইতিমধ্যেই তার পরিবারের সকলের করোনা টেস্ট করানো হয়েছে। রিপোর্ট হাতে পাবার অপেক্ষায় আছে এখনো।

মামুনুর রশিদ বলেন, ‘আমি বর্তমানে জ্বর, সর্দি, কাশি, স্বাদ ও গন্ধহীনতায় ভুগছি। এখন পর্যন্ত শ্বাসকষ্ট নেই। শরীরের তাপমাত্রা ১০১-১০৩ এর মধ্যে ওঠানামা করছে। নিজ বাসায় এক রুমে ঈদের দিন সকাল থেকে আইসোলেটেড আছি।’

সান নিউজ/ বি.এম.

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

১০০ কেজি ওজনেই অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত সারা আলি খানের

ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন বলিউড তারকা সারা আলি...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা