আন্তর্জাতিক

ভারতে এবার ঢুকে পড়েছে পঙ্গপালের ঝাঁক!

আন্তর্জাতিক ডেস্ক:

করোনায় নাজেহাল ভারতে এবার ঢুকে পড়েছে পঙ্গপালের ঝাঁক। এই বিষয়টি নিয়ে আগে থেকেই আতঙ্কে ছিল ভারতের কৃষি মন্ত্রণালয়।

এখন সেই আতঙ্ককে সত্যিতে পরিণত করে উত্তরাঞ্চলে আড়াই থেকে তিন কিলোমিটার দীর্ঘ একটি পঙ্গপালের ঝাঁক ঢুকে পড়ায় নড়েচড়ে বসেছে সেখানকার প্রশাসন।

দেশটির উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তরপ্রদেশের ঝাঁসি জেলা প্রশাসন পঙ্গপাল ধ্বংসে দমকল বাহিনীকে রাসায়নিক নিয়ে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে। উত্তরপ্রদেশের এই জেলায় পঙ্গপাল ধেয়ে আসায় এই প্রস্তুতি শুরু করেছে প্রশাসন।

শস্য ও শাক-সবজি মুহূর্তের মধ্যেই ধ্বংস করে দিতে পারে এই পঙ্গপাল। সম্প্রতি ঝাঁসি জেলার ম্যাজিস্ট্রেট অন্দ্র ভামসি পঙ্গপালের ঝাঁক ধেয়ে আসা নিয়ে স্থানীয়দের সঙ্গে বৈঠক করেছেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে বৈঠকের ব্যাপারে তিনি বলেন, পঙ্গপালের গতিবিধি সম্পর্কে কন্ট্রোল রুমে খবর দেয়ার জন্য গ্রামের সাধারণ মানুষকে বলা হয়েছে। যেখানে সবুজ ঘাস ও সবুজ ফসল বেশি রয়েছে পঙ্গপাল সেখানেই হানা দেয়। এ ধরনের স্থানে পঙ্গপালের গতিবিধি সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া গেলেই তা জানিয়ে দেয়া হবে।

ঝাঁসি জেলার কৃষি বিভাগের উপ-পরিচালক কামাল কাটিয়ার বলেন, এগিয়ে আসা পঙ্গপালের ঝাঁকটি আকারে ছোট। আমরা খবর পেয়েছি, দেশে আড়াই থেকে ৩ কিলোমিটার দীর্ঘ পঙ্গপালের ঝাঁক ঢুকে পড়েছে। পঙ্গপাল মোকাবিলায় সহায়তা করতে রাজস্থানের কোটা থেকে একটি বিশেষজ্ঞ দল আসছে। বর্তমানে পঙ্গপালের ঝাঁকটি ঝাঁসির বাঙ্গরা মগরপুরে অবস্থান করছে।

তিনি বলেন, রাতে পঙ্গপালের ঝাঁকে কীটনাশক স্প্রে করা হবে। তবে কোন দেশ থেকে এই পঙ্গপালের ঝাঁক ভারতে প্রবেশ করেছে সে ব্যাপারে কোনও তথ্য দেননি এই কর্মকর্তা।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

১০০ কেজি ওজনেই অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত সারা আলি খানের

ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন বলিউড তারকা সারা আলি...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা