আন্তর্জাতিক

করোনার মধ্যেও গালফ মাঠে ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্কঃ

করোনার মধ্যেও গালফ খেলতে গেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সকলকে স্বাভাবিক জীবনে উদ্বুদ্ধ করতেই গ্রীষ্মের শুরুটা গতকাল শনিবার (২৩ মে) তিনি শুরু করলেন গালফ মাঠ থেকে।

প্রায় তিন মাস জুড়ে চলা করোনাভাইরাস তাণ্ডবের পর, যুক্তরাষ্ট্রে ধীরে ধীরে লকডাউন শিথিল হচ্ছে। কিন্তু করোনার প্রভাবে জনজীবন আতংকিত। তাই জনগণের মনে আস্থা ফিরিয়ে আনতে মার্কিন প্রেসিডেন্ট নিজেই বিভিন্ন জায়গায় যেতে শুরু করেছেন। তিনি নিশ্চিত করেছেন, আগামী সপ্তাহে ফ্লোরিডায় একটি মহাকাশ যাত্রার অনুষ্ঠানেও যোগ দেবেন।

নিজ বাসভবন থেকে ৩৫ মিনিটের পথ হলেও গত ৮ মার্চের পর থেকে গালফ খেলতে যাননি ট্রাম্প। আর তাই লকডাউন শিথিল হওয়ায় সবার প্রথমে গাড়িতে চড়ে হোয়াইট হাউস থেকে ভার্জিনিয়ার স্টার্লিয়ে ট্রাম্প ন্যাশনাল ক্লাবে যান তিনি।

সংবাদ মাধ্যম সিএনএন সূত্রে জানা যায় যে, ট্রাম্প ও তাঁর খেলার তিন সঙ্গী কেউই মাস্ক পরেননি। তবে গালফ কার্টে ট্রাম্প একাই চড়েছেন। এবং খেলোয়াড়রা কেউ পতাকা স্পর্শ করেননি, খেলেছেন নিজ নিজ গিয়ার দিয়েই।

হোয়াইট হাউসের করোনাভাইরাস পরামর্শক ডেবোরাহ ব্রিক্স শুক্রবার (২২ মে) বলেছিলেন, সামাজিক দূরত্ব বজায় থাকলে গালফের মতো খেলা নিরাপদে খেলা যায়। তবে তিনি সতর্ক করেছেন, ওয়াশিংটন এলাকায় পজিটিভের হার বেশি।

বার্তা সংস্থা এএফপি জানায়, নির্বাচনকে সামনে রেখে লকডাউন ব্যবস্থা সহজ করতে অঙ্গরাজ্য ও স্থানীয় সরকারকে চাপ দেওয়া হচ্ছে।

ইতিমধ্যেই দেশের সব প্রার্থনালয় খুলে দিতে রাজ্য গভর্নরদের প্রতি আহ্বান জানিয়েছেন ট্রাম্প।

সান নিউজ/ বি.এম.

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

১০০ কেজি ওজনেই অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত সারা আলি খানের

ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন বলিউড তারকা সারা আলি...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

আগ্রাসন রুখতে দেশীয় সংস্কৃতির চর্চা বাড়ানোর আহ্বান রিজভীর

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, সাংস্কৃতিক আগ্...

সেনাবাহিনীর সুনাম নষ্টের অপচেষ্টা হয়েছে: প্রধানমন্ত্রী

বিভিন্ন সময়ে সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা হয়েছে বলে মন্তব্য কর...

অপুর রোমান্টিক ফটোশুট ভাইরাল, মুখ খুললেন অভিনেত্রী

দীর্ঘ ১৮ বছর পর আবারও একসঙ্গে আলোচনায় এসেছেন ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস ও অ...

১৬ বছর আগের ঘটনায় ফাঁসলেন রাখি সাওয়ান্ত

বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্তের বিরুদ্ধে ২০১০ সালের একটি পুরোনো মামলায় জামিন...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা