আন্তর্জাতিক

আফগানের জন্য রোজা রাখতে বললেন পোপ

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের শান্তি কামনায় বিশ্বের খ্রিষ্টান সম্প্রদায়কে রোজা রাখতে ও দোয়া করার আহ্বান জানিয়েছেন ধর্মটির শীর্ষ যাজক পোপ ফ্রান্সিস। রোববার (২৯ আগস্ট) সেন্ট পিটার্সে দর্শনার্থী ও পর্যটকদের উদ্দেশে বক্তব্য দেয়ার সময় তিনি এ আহ্বান জানান। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, আফগানিস্তানে ঘটে চলা সাম্প্রতিক ঘটনাগুলো অত্যান্ত উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছেন বলে জানান পোপ ফ্রান্সিস। পাশাপাশি তিনি গত বৃহস্পতিবার কাবুল বিমানবন্দরে আত্মঘাতী বোমা হামলায় হতাহতের প্রতি গভীর সমবেদনা জানান।

পোপ ফ্রান্সিস বলেন, আমি সবার প্রতি আহ্বান জানিয়ে বলবো আফগান নাগরিকদের জন্য প্রয়োজনীয় সহায়তা চালু রাখতে। যেন আলোচনা এবং সহমর্মিতার মাধ্যমে শান্তি অর্জিত হয়, যা দেশটির সুন্দর ভবিষ্যতের জন্য প্রত্যাশা নিয়ে আসবে।

সবার প্রতি অনুরোধ জানিয়ে বলবো, আফগানদের জন্য প্রার্থনা ও রোজা আরও বাড়াতে। এখনই এটি করার সময়, যোগ করেন খ্রিষ্টানদের ধর্মীয় এই যাজক।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা