আন্তর্জাতিক

সৌদি বিমান ঘাটিতে হুতির হামলায় নিহত ৩০

আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। এতে অন্তত ৩০ জন সেনা সদস্য নিহত ও ৬০ জন আহতের খবর পাওয়া গেছে। রোববার (২৯ আগস্ট) ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় বাহিনীর মুখপাত্র মোহাম্মদ আল নাকিব এ তথ্য জানিয়েছেন।

জানা গেছে, আল আনাদ নামে সামরিক ঘাঁটিতে ড্রোন ও মিসাইল হামলা চালায় বিদ্রোহীরা। প্রশিক্ষণ ক্যাম্প লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে বলে জানা গেছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে বিদ্রোহীদের পক্ষ থেকে এ হামলার ঘটনায় এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এ ঘটনায় চিকিৎসাকর্মীরা জানিয়েছেন, বিস্ফোরণের পরপর ঘাঁটিতে বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হয়। আরেকটি হামলার আশঙ্কায় সেনারা আহতদের দ্রুত অন্যত্র সরিয়ে নিয়ে যায়। উল্লেখ্য, ২০১৪ সাল থেকে সৌদি নেতৃত্বাধীন জোটের সঙ্গে লড়াই করছে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা।

সূত্র : আল জাজিরা।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা